দৃষ্টিপ্রতিবন্ধীদের বিজয়

কাজী ফাহিম আহমেদ

কম্পিউটারে বাংলা লেখার জনপ্রিয় সফটওয়্যার বিজয়ের ব্রেইল সংস্করণ সম্প্রতি বের 
হয়েছে। সফটওয়্যারটির সাথে রয়েছে বিজয় ব্রেইল কিবোর্ড। ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরা 
কম্পিউটারে বিজয় কি-বোর্ড লে-আউট অনুসরণ করে বাংলা লিখতে পারবেন।

সাম্প্রতিক একটি হিন্দি ছবিতে একজন দৃষ্টিপ্রতিবন্ধী মেয়ের জীবনযপন দেখানো হয়েছে। 
এই মেয়েটির জীবনে একজন শিক্ষককে দেখানো হয়েছে যিনি মেয়েটির এই বাধাকে জয় 
করতে সহায়তা করেছেন। এক পর্যায়ে দেখা যায়, মেয়েটি একটি ব্রেইল টাইপরাইটার 
ব্যবহার করছে। এই ব্রেইল টাইপরাইটারের মতোই কম্পিউটারে ব্রেইল কি-বোর্ড বাংলায় 
তৈরি করেছে আনন্দ কম্পিউটার্স।

এক সময় দৃষ্টিপ্রতিবন্ধীরা বাংলা টাইপ করার জন্য যান্ত্রিক বাংলা ব্রেইল 
টাইপরাইটার 
এবং লেটারপ্রেস বাংলা ব্রেইল প্রিন্টিং সিস্টেম ব্যবহার করত। কম্পিউটার আসার পরও 
তাদের সেই  ব্রেইল পদ্ধতিকে কম্পিউটারে প্রয়োগ করা হয়নি। এখন প্রায় সব তথ্যই 
ডিজিটাল। তাই সেসব তথ্য কম্পিউটারের বাংলা ব্রেইল পদ্ধতিতেও পাওয়া প্রয়োজন। এ 
প্রসঙ্গে বিজয়ের নির্মাতা প্রতিষ্ঠান আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী 
মোস্তাফা 
জব্বার বলেন, ‘বিজয়ের ব্রেইল সংসকরণ প্রকাশ করার পেছনে একটি ছোট কাহিনী আছে। 
প্রথমে আমি সাভারের এনজিও সিডিডির মাধ্যমে জানতে পারি, কম্পিউটারে বাংলা 
থাকলেও বাংলা ব্রেইল নেই। পরে তারা জানায়, বাংলাদেশে বাংলা ব্রেইল নেই, তবে 
পশ্চিমবঙ্গ রাজ্যসরকারের একটি প্রতিষ্ঠান একটি ব্রেইল সফটওয়্যার তৈরি করেছে যার 
একটি কপির দাম প্রায় ১ লাখ টাকা। সিডিডি সেই দাম দিয়েই সফটওয়্যারটি কিনেছে। 
কিন্তু এরপর তারা সেই ভারতীয় সফটওয়্যারটি ব্যবহার করতে পারছে না। কারণ সেটি 
কেবল ‘আইলিপ’ নামের একটি সফটওয়্যারে কাজ করে; তবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করে 
না। এ ছাড়া এর সঙ্গে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিবোর্ড ও সফটওয়্যার বিজয়ের 
কোনো সঙ্গতি নেই। তখন তারা আমাকে পশ্চিমবঙ্গের ওয়েবেলের কাছে নিয়ে যায়, 
ওয়েবেলের বাংলা ব্রেইলের সঙ্গে যেন বিজয়ের সঙ্গতি করা হয়। আমি মূলত বিজয়ের সব 
তথ্য তাদের প্রদান করি যাতে তারা তাদের সফটওয়্যারটিকে বিজয় উপযোগী করতে পারে।

কিছুদিন পরে জানা যায়, ওয়েবেল যা করেছে তাতে বিজয়ের সঙ্গে শতকরা একশ ভাগ মিল 
নেই। বরং এতে অনেক ত্রুটি রয়ে গেছে। এবং সেই ত্রুটি সারানো তাদের পক্ষে সম্ভব নয়। 
এ ছাড়া সেটি মাইক্রোসফট ওয়ার্ডেও কাজ করে না। সিডিডি আবারও আমাকে ডাকল এ জন্য 
যে, আমি এক্ষেত্রে তাদের জন্য কিছু করতে পারি কিনা।’

মোস্তাফা জব্বার আরো বলেন, ‘সিডিডির কাছ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তৈরি করা 
ব্রেইল বই পেলাম। তারপর শুরু হলো বাংলা ব্রেইল মুদ্রণ পদ্ধতি বানানোর কাজ। কাজ 
করতে গিয়ে দেখলাম ব্রেইল পদ্ধতিতে এমন কিছু জিনিস আছে যা খুব চমৎকার। সাধারণ 
ইউনিকোড পদ্ধতির মতোই এতে কোনো যুক্তাক্ষর নেই। এমনকি স্বরবর্ণ-স্বরচিহ্নও একই কোড 
ব্যবহার করে। তবে যুক্তাক্ষর চেনা, সংখ্যা চেনা বা স্বরবর্ণ-স্বরচিহ্ন চেনার জন্য 
বেশকিছু বাড়তি উপায় আছে–দৃষ্টিপ্রতিবন্ধীরা যার সঙ্গে সবসময়ই পরিচিত থাকে। সিডিডি 
আমাকে জানাল, প্রচলিত ব্রেইল পদ্ধতি বদলানো যাবে না, যা আছে তাই ঠিক রাখতে 
হবে। সেটি একটি বিরাট চ্যালেঞ্জ হয়ে থাকল। আমি বুঝতে পারলাম, দৃষ্টিপ্রতিবন্ধীরা 
হাতের আঙুলের স্পর্শে অনুভব দিয়ে বুঝতে পারে কোনটি কোন অক্ষর। বাংলা ব্রেইলকেও 
সেভাবেই যুক্তাক্ষর বর্জিতভাবে সাজানো হয়েছে। কিন্তু কম্পিউটারে এই পদ্ধতিটি 
প্রয়োগ 
করা যথেষ্ট কঠিন।

তিনি বলেন, ‘অনেকে বলেন বাংলা এমন একটি ভাষা যাকে আর যাই হোক অবিকৃতভাবে 
কম্পিউটারে নেওয়া যাবে না। সম্ভবত তারা এখন এটিও ভাববেন, কম্পিউটারে বাংলা 
ব্রেইল করা যাবে না। আসলে এটা ঠিক নয়। ইউরোপের একটি প্রিন্টার নির্মাতা 
প্রতিষ্ঠান ইনডেক্সের কাছে বাংলা ব্রেইল প্রিন্ট পদ্ধতির জন্য প্রয়োজনীয় কাজ করতে 
বলা হলো। অনেক দিন পর ইনডেক্স একটি পদ্ধতি পাঠালেনও কিন্তু আমি সিডিডির কাছে 
গিয়ে দেখলাম, সেটির সঙ্গে আমাদের বাংলা ব্রেইল পদ্ধতির কোনো মিল নেই। তা ছাড়া 
আমাদের বাংলা ব্রেইল সিস্টেমের সঙ্গে বিজয়ের সম্পর্ক স্থাপনের ব্যাপার রয়েছে।’

এ বছর অক্টোবর মাসে বিশ্ব দৃষ্টি দিবসে কম্পিউটারে বাংলা ব্রেইল সিস্টেম 
সম্পূর্ণভাবে 
কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। ব্র্যাক স্কুলের জন্য বিজয় ব্রেইল দিয়ে বই 
ছাপানো হয়েছে। বিজয় বাংলা ব্রেইল সফটওয়্যার বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও 
জানা গেছে।

Source: http://prothomalo.bd.net/pa2005-11-11-25.html



------------------------ Yahoo! Groups Sponsor --------------------~--> 
Get fast access to your favorite Yahoo! Groups. Make Yahoo! your home page
http://us.click.yahoo.com/dpRU5A/wUILAA/yQLSAA/hYOolB/TM
--------------------------------------------------------------------~-> 

To unsubscribe send a blank mail to:
        [EMAIL PROTECTED] 
Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
    http://groups.yahoo.com/group/bdlug/

<*> To unsubscribe from this group, send an email to:
    [EMAIL PROTECTED]

<*> Your use of Yahoo! Groups is subject to:
    http://docs.yahoo.com/info/terms/
 


Reply via email to