আমরা যেসমস্ত সফটওয়্যার ব্যবহার করি , তা আসলে কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা 
হয়ে থাকে। কম্পিউটারের পরিভাষায় একে বলা হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । যেসমস্ত 
কোম্পানী এসব কম্পিউটারের সফ‌টওয়্যার তৈরী করে তারা অনেক সময় এসব সফটওয়্যার এর 
কোড সবার জন্য প্রকাশ করে না। যেমন মাইক্রোসফট এর অপারেটিং সিস্টেম উইনডোজ ।

কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে, কারণ এখন অনেক কম্পিউটারের সফটওয়্যার তৈরী হচ্ছে 
যেগুলোর কোড সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে । এধরণের সফটওয়্যারকে বলা হচ্ছে 
ওপেন সোর্স কোড, আর এধরণের একটি সম্মেলন হয়ে গেল নেদারল্যান্ডস এর রাজধানী 
আমস্টারডামে ।

উদ্যোক্তারা বলছেন ওপেন সোর্স কোড সফটওয়্যার বেশ জনপ্রিয়তা পাচ্ছে । সারা বিশ্বের 
বিভিন্ন দেশের অনেকে এই ওপেন সোর্স কোড সফটওয়্যার তৈরীতে অংশ নিচ্ছেন বিনামূল্যে, 
আর এতে করে সফটওয়্যার পাওয়া যাচ্ছে বিনামূল্যে ।

ওপেন সোর্স কোড সফটওয়্যারের উদ্যোক্তারা বলেন উন্নয়নশীল বিশ্বে কম্পিউটারের 
প্রযুক্তির সুবিধা ছড়িয়ে দিতে হলে ওপেন সোর্স কোড সফটওয়্যারের উন্নয়নকে এগিয়ে নিয়ে 
যেতে হবে ।

Source: http://www.bbc.co.uk/bengali/news/story/2005/11/051108_sbclwk45.shtml

--

মজা না?




------------------------ Yahoo! Groups Sponsor --------------------~--> 
Get fast access to your favorite Yahoo! Groups. Make Yahoo! your home page
http://us.click.yahoo.com/dpRU5A/wUILAA/yQLSAA/hYOolB/TM
--------------------------------------------------------------------~-> 

To unsubscribe send a blank mail to:
        [EMAIL PROTECTED] 
Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
    http://groups.yahoo.com/group/bdlug/

<*> To unsubscribe from this group, send an email to:
    [EMAIL PROTECTED]

<*> Your use of Yahoo! Groups is subject to:
    http://docs.yahoo.com/info/terms/
 


Reply via email to