Notice the striking similarities (and subtle differences) between:

বাংলাদেশ ও ওপেন সোর্স সফটওয়্যার
http://bhorerkagoj.net/online/news.php?id=20386&sys=1

আমাদের স্বাধীনতা, আমাদের সফটওয়্যার
http://www.prothom-alo.net/v1/2006-01-14/14cat3.html

---
খ. হা.: ওই সফটওয়্যার-এর পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনা করার জন্য ওই
কোডে প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনা করার দরকার হয়। এই
প্রোগ্রামিং কোডকে বলা হয় সোর্সকোড।

মু.হা.: ওই সফটওয়্যারের পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনা করার জন্য ওই
কোডে প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন বা পরিমার্জনা করা দরকার। এ
প্রোগ্রামিং কোডকে বলা যায় সোর্সকোড।
---
খ. হা.: এভাবে ওপেন সোর্স সফটওয়্যার হয়ে ওঠে সত্যিকারের জনগণের জন্য,
জনগণের দ্বারা জনগণের সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যার বলতে আমরা সে সব
সফটওয়্যারকেই বুঝি, যেগুলোর
সোর্সকোড সবাই এক্সেস করতে পারে। একটি বিশেষ লাইসেন্সের আওতায় এই
সোর্সকোড সবার জন্য উন্মুক্ত থাকে।

মু.হা.: ওপেন সোর্স সফটওয়্যার বলতে আমরা সেসব সফটওয়্যারকেই বুঝি, যেগুলোর
সোর্সকোড সবাই এক্সেস করতে পারে। একটি বিশেষ লাইসেন্সের আওতায় এ সোর্সকোড
সবার জন্য উন্মুক্ত থাকে। ওপেন সোর্স সফটওয়্যার হয়ে ওঠে সত্যিকারের
'জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের সফটওয়্যার।'
---
খ. হা.: আপনি, আমি কিংবা যে কেউ কিছু সাধারণ নিয়ম মেনে ওই প্রোগ্রামের
পরিবর্তন, পরিবর্ধন কিংবা নিজের প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করতে পারি। এর
সহজ, সরল অর্থ হলো কোনো একটি মাত্র কোম্পানি ওই সফটওয়্যারের মালিক নয়!

মু.হা.: আপনি, আমি কিংবা যে কেউ কিছু সাধারণ নিয়ম মেনে ওই প্রোগ্রামের
পরিবর্তন, পরিবর্ধন কিংবা নিজের প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করতে পারি। এর
সহজ-সরল অর্থ হলো, কোনো একটিমাত্র কোম্পানি ওই সফটওয়্যারের মালিক নয়!
---
খ. হা.: ওপেন সোর্স কেবল উন্নত, ভালোমানের সফটওয়্যারই সৃষ্টি করে না বরং
সফটওয়্যারের স্বাধীনতাকেও নিশ্চিত করে। এক কোম্পানির সৃজনশীলতাকে ওপেন
সোর্স অসীম সম্ভাবনায় পরিণত করে।

মু.হা.: ওপেন সোর্স কেবল উন্নত, ভালোমানের সফটওয়্যার সৃষ্টি করে না, তা
আমার সফটওয়্যারের স্বাধীনতাকেও নিশ্চিত করে। এক কোম্পানির সৃজনশীলতাকে
ওপেন সোর্স অসীম সম্ভাবনায় পরিণত করে।
---
খ. হা.: অফুরন্ত সম্ভাবনার কারণে বলতে গেলে বিশ্বের সবচেয়ে বহূল ব্যবহৃত
সার্ভার প্রোগ্রামগুলোর বেশির ভাগই ওপেন সোর্স সফটওয়্যার! ওয়েবসার্ভার
(অ্যাপাচি), মেইল সার্ভার (সেন্ড মেইল ও কিউ মেইল), ব্রাউজার (মজিলা),
অফিস স্যুট (ওপেন অফিস) হলো অনেক অনেক পণ্যের মাত্র কয়েকটি। আর ওপেন
সোর্সের পতাকাবাহী জিএনইউ/লিনাক্স তো আছেই। আমাদের দেশে তো বটেই, এমনকি
উন্নত বিশ্বের ও অনেক করপোরেট সংস্থা এবং ইন্টারনেট সার্ভিস প্রদানকারীরা
ওপেন সোর্সভিত্তিক সফটওয়্যার ব্যবহার করছে।

মু.হা.: অফুরন্ত সম্ভাবনার কারণে বলতে গেলে বিশ্বের সবচেয়ে বহূল ব্যবহৃত
সার্ভার প্রোগ্রামগুলোর বেশির ভাগই ওপেন সোর্স সফটওয়্যার! ওয়েবসার্ভার
(অ্যাপাচি), মেইল সার্ভার (সেন্ডমেইল ও কিউমেইল), ব্রাউজার (মজিলা
ফায়ারফক্স), অফিস স্যুট (ওপেন অফিস) হলো অনেক পণ্যের মাত্র কয়েকটি। আর
ওপেন সোর্সের পতাকাবাহী জিএনইউ/লিনাক্স তো আছেই।। আমাদের দেশে তো বটেই,
এমনকি উন্নত বিশ্বেরও অনেক করপোরেট সংস্থা এবং ইন্টারনেট সার্ভিস
প্রদানকারীরা ওপেন সোর্সভিত্তিক সফটওয়্যার ব্যবহার করছে।
----
খ. হা.: যারা ভাবেন ওপেন সোর্স দিয়ে ব্যবসা হয় না, কেবল স্বেচ্ছাসেবিতা
হয় তারা রেডহ্যাট (www.hp.com) বা আইবিএম (www.ibm.com) এর ওয়েবসাইট
ভিজিট করলেই জানতে পারবেন এসব কোম্পানি গেলো বছরে ওপেন সোর্স খাতে কতো
ব্যবসা করেছে। কেবল সাপোর্টে সেবা নয়, গ্রাহকদের নিজের দিকে টেনে এনে
অন্য ব্যবসাতেও ওপেন সোর্সের বিকল্প এখন কেবল ওপেন সোর্সই।

মু.হা.: যারা ভাবেন ওপেন সোর্স দিয়ে ব্যবসা হয় না, কেবল স্বোচ্ছাসেবিতা
হয়, তারা দয়া করে খোঁজ করবেন রেডহ্যাট (www.redhat.com), হিউলেট
প্যাকার্ড (www.hp.com) বা আইবিএম (www.ibm.com) গেল বছরে ওপেন সোর্স
খাতে কত ব্যবসা করেছে! কেবল সাপার্টে সেবা নয়, গ্রাহকদের নিজের দিকে টেনে
এনে অন্য ব্যবসায়ও ওপেন সোর্সের বিকল্প এখন কেবল ওপেন সোর্সই।
---
খ. হা.: পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে ও ওপেন সোর্সের একটি
কমিউনিটি গড়ে উঠেছে। এদের কেউ কেউ করছেন উন্নত ওয়েব ব্রাউজার তৈরির কাজ,
কেউবা বানাতে চান বাংলা অপারেটিং সিস্টেম, কেউ কেউ দলবেঁধে কাজ করছেন,
কেউবা এ পথ চলায় একাকী, নি:সঙ্গ।

মু.হা.: আমরা পিছিয়ে আছি বটে তবে একেবারে থেমেও নেই। পৃথিবীর অন্যান্য
দেশের মতো আমাদের দেশেও ওপেন সোর্সের একটি কমিউনিটি গড়ে উঠেছে। এদের কেউ
কেউ করছেন উন্নত ওয়েবব্রাউজার তৈরির কাজ, কেউবা বানাতে চান বাংলা
অপারেটিং সিস্টেম, কেউ কেউ দলবেঁধে কাজ করছেন, কেউবা এ পথ চলায় একাকী
নিঃসঙ্গ।
---
খ. হা.: উন্নত বিশ্বে এভাবে অনেক চমৎকার সফটওয়্যার তৈরি হচ্ছে। ২০০১ সাল
থেকে মাগী আলম খান এবং গোলাম মর্তুজা হোসেনের নেতৃত্বে অঙ্কুরের সদস্যগণ
এ পদ্ধতিই অনুসরণ করছে মাত্র।


To unsubscribe send a blank mail to:
        [EMAIL PROTECTED] 
Yahoo! Groups Links

<*> To visit your group on the web, go to:
    http://groups.yahoo.com/group/bdlug/

<*> To unsubscribe from this group, send an email to:
    [EMAIL PROTECTED]

<*> Your use of Yahoo! Groups is subject to:
    http://docs.yahoo.com/info/terms/
 

Reply via email to