বন্ধুরা, গত ২/৩ মাসের সব ভাল পরিবর্তনের সাথে আমাদের সকল শ্রেণী, পেশার মানুষদের প্রসংশায় সিক্ত ছিল বাংলাদেশের সর্বশেষ নিযুক্ত প্রধান উপদেষ্টা জনাব ফখরুদ্দিন আহমেদ। কমবেশি সবাই তার কর্যকলাপে ছিলেন খুশি এবং সন্তুষ্ট। কিন্তু ২/১ দিন আগের একটি কাজে অবাক না হয়ে পারলাম না সেটা হল জনাব আরাফাত রহমান কোকো কে আটক করার পর মুক্তি দান।
আধুনিক হাইটেক দূর্নিতির (বিলবোর্ড দিয়ে দূর্নিতির মাধ্যমে কোটি টাকা কামাই করা কে আধুনিক হাইটেক দূর্নিতি ছাড়া কিবা বলা যায়?) স্বপ্নদ্রষ্টা জনাব তারেক রহমানের সুযোগ্য ছোট ভাই বিগত কিছু দিন আগে আটকের পর মনে পরেছিল জনাব ফখরুদ্দিন আহমেদের সেই ভাষণ "দূর্নিতিবাজ যেই হোক তার শাস্তি হবেই"। কিন্ত না দূর্নিতির কাছে মাথা নোওয়ালেন জনাব ফখরুদ্দিন আহমেদ ও। ছেড়ে দিলেন আধুনিক দূর্নিতিবাজ (কোট-টাই পরা ভদ্রলোক খ্যাত!!) আরাফাত রহমান কোকো কে। জনাব প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ সাহেব আমার মনে হয় এটা এখন আমাদের সবার জিজ্ঞেস্য "এটা কি দূর্নীতি নয়?"
