সুমিত ভাই,

আপনাকে অসংখ্য
ধন্যবাদ এই খবরটা
দেয়ার জন্য। খবরটা
আমার চোখ এড়িয়ে
গেছে। কোন পত্রিকায়
ছাপা হয়েছে?

এটি সত্যিই আমাদের
জন্য সুখবর। জুবায়ের
ভাইয়ের নোয়াখালীতে
সাইবার ক্যাফে খোজার
অভিজ্ঞতা নিশ্চয়ই
আমাদের মনে আছে? আমার
কাছে আরো ভাল লাগছে
এই জন্যে যে আমি
গান্ধী আশ্রমে
অনেকবার গেছি। জয়াগ
বাজারে আর জয়াগের
গ্রামে গ্রামে
ঘোরা-ঘুরি করার আমার
অনেক স্মৃতি আছে।
আমার ফুফুর বাড়ি
জয়াগে, ফুফাতো ভাই আর
তার বন্ধুদের সাথে
অনেক ক'বার আমি
জয়াগে গিয়েছি,
ঘুরেছি, গান্ধী
আশ্রমে গিয়েছি, আচার
কিনে চট্টগ্রামে
আমার বাসায় নিয়ে
গিয়েছি। à¦"খানকার
আচার খুবই ভাল হয়,
আশ্রমে গেলে দেখবেন,
দুস্থ মহিলারা অনেক
কুটির শিল্প সামগ্রী
তৈরী করে রেখেছে
বিক্রির জন্য। তখন
আউয়াল ভাই (চাটখিল
সরকারী কলেজ ছাত্র
সংসদের প্রাক্তন ভিপি) 
আর মাসুদ ভাইয়ের সাথে
আশ্রম ঘুরে দেখেছি।
à¦"নারা দুইজন জয়াগেরই
ছেলে।

জুবায়ের ভাইয়ের মত
আমিà¦" বাড়ি গেলে
ইন্টারনেটের জন্য
হাহাকার করেছি,
কিন্তু চাটখিলে ঠিক
সাইবার ক্যাফে পাইনি,
তবে বাজারে (ব্রীজের
পরে) কম্পিউটার
কম্পোজের দোকানে
ইন্টারনেট ব্যাবহারের
সুযোগ আছে। কিছুদিন
আগে আমি চাটখিলে বাস
স্টান্ডের কাছে
গ্রামীনের ব্রান্ড
সাইবার ক্যাফে (যাকে
à¦"রা CIC (Community Information Center) বলে),
করার জন্য চেষ্টা
করেছিলাম। অর্থায়নের
স্বল্পতার জন্য আমাকে
পিছিয়ে আসতে হল।
এখনো চাটখিল-এ কোন CIC
হয়নি।

সবশেষে ডেভলপমেন্ট
রিসার্চ নেটà¦"য়ার্ক
(ডি.নেট)-কে ধন্যবাদ
এই রকম একটি
উদ্যোগের জন্য।

সবাই ভাল থাকবেন।
সিরাজ




--- In [email protected], "Sumit Awal" <[EMAIL PROTECTED]> wrote:
>
> মাইক্রোসফট
করপোরেশনের সহায়তায়
বাস্তবায়িত  ক্লিক
(কমিউনিটি ফর লার্নিং
ইনফরমেশন, কমিউনিকেশন
এন্ড নলেজ Communication For Learning
Information and Knowledge - CLICK) প্রকল্পের
প্রথম পল্লী
তথ্যকেন্দ্র
নোয়াখালীতে চালু
হয়েছে। সম্প্রতি
নোয়াখালী জেলার
জয়াগে 'গান্ধি আশ্রম
ট্রাস্ট' - এ স্থাপিত
এই কেন্দ্রর
উদ্বোধন হয়।
প্রকল্পটির আà¦"তায় 
ডেভলপমেন্ট রিসার্চ
নেটà¦"য়ার্ক (ডি.নেট)
বাংলাদেশে
মাইক্রোসফট
করপোরেশনের সহায়ক
হিসেবে বাংলাদেশে
মোট ১৩ টি তথ্য
কেন্দ্র গড়ে তুলবে
যেখানে কম্পিউটার
সোর্স �" তথ্যকর্মি
(Infomediary) �" পল্লি
তথ্যকেন্দ্র (Tele Centre)
পরিচালনা কোর্সের
প্রশিক্ষন দেয়া হবে।
>
> গান্ধি আশ্রম
ট্রাস্ট
> জয়াগ, সোনাইমুরি
> নোয়াখালী
> http://www.GandhiAshram-BD.ORG
>

Reply via email to