Ubuntu linux এর ক্ষেত্রে যে Slogan টি ব্যবহার করা হয় সেটি হল Linux For Human Beings যার অর্থ হল লিনাক্স মানুষের/মানবজাতীর জন্য।
আর এই জন্যই উবুন্টুর এই স্লোগান টি আমার পছন্দ নয় । কারন কম্পিউটার / ওএস এগুলোতো মানবজাতীই ব্যবহার করে এলিয়েন না। :) তাই স্লোগান টি যদি এমন হত Linux For Everyone তাহলে সেটা আরও অর্থবহ হত। কারন উবুন্টু লিনাক্স এত সহজ যে যেকেউ ব্যবহার করতে পারে। লিনাক্স সম্পর্কে ধারনা নেই এমন সাধারণ ব্যবহার কারীরা মনে করে লিনাক্স হচ্ছে এক্সপার্টদের জন্য। তাই Linux For Everyone স্লোগান টি যেকোন ইউজারফ্রেন্ডলি লিনাক্স ওএস (বিশেষকরে উবুন্টু লিনাক্স) এর ক্ষেত্রে হতে পারে দারুন একটি স্লোগান । কারন এখানে "everyone" বলতে সাধারন , এক্সপার্ট সকল ব্যবহারকারীকেই বোঝানো যায়। যাক উবুন্টুর স্লোগান বদলানোর ক্ষমতাতো আমার নেই :) তাই উবুন্টুর ক্ষেত্রে Linux For Human Beings এর থেকে Linux For Everyone বলতেই পছন্দ করি। আর ঠিকইতো উবুন্টু সাধারন,এক্সপার্ট সকল ব্যবহারকারীর জন্য দারুন একটা লিনাক্স ডিস্টিবিউশন। Darklord(:= Ishtiaque Ahmed (Foisal) http://foisal.wordpress.com My pageflakes : http://www.pageflakes.com/darklord.ashx -- This message has been scanned for viruses and dangerous content by MailScanner, and is believed to be clean. -- ubuntu-bd mailing list [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
