ধন্যবাদ আপনাকে

জেনে ভালো লাগলো লিনাক্সের প্রতি আপনার ভালোবাসা এখনও বজায় রয়েছে।  সাধারনত
আমরা শুনি যে নতুন প্রজন্মের ছেলে ছোকড়ারাই কম্পিউটার, প্রযুক্তি আর লিনাক্স
নিয়ে লাফালাফি করে।  আসলেই যে এর পিছনে কতো প্রবীন ও অভিজ্ঞ ব্যক্তিরা জড়িত
আছেন তা না দেখলে বুঝা যেত না।

আমি নিজে টেকনিক্যাল বিষয় তেমন বুঝি না তাই বিস্তারিত সাহায্য করতে পারছি না।
তবে আপনি শাফিন ভাইয়ের লেখা এই লেখাটি দেখতে পারেন।
http://forum.linux.org.bd/bangla/viewtopic.php?f=25&t=601
যদি এরপরও কাজ না হয় তবে জানাবেন আমি আপনার মেইল যিনি ভালো বুঝেন তাকে ফরওয়ার্ড
করে দিবো। উনি আপনাকে সাহায্য করতে পারবেন ব্যক্তিগত ভাবে।

আবারও ধন্যবাদ

আশা করি আপনার সমস্যার সমাধান হবে এবং আপনি নিয়মিত লিনাক্স সিস্টেম ব্যবহার
করতে পারবেন।

শাহরিয়ার তারিক

On Wed, Apr 30, 2008 at 4:48 PM, Susanta Barman <[EMAIL PROTECTED]> wrote:

> বন্ধুগণ,
> শুভেচ্ছা নেবেন। আমি উবুন্টুতে ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। পুরাতনটাতেও
> অবশ্য পারিনি। আমি এজ মডেম ব্যবহার করি। আমারটা নন ব্রান্ড, কমদামী। উপরে নাম
> লেখা আছে world in the hand
> এটা দিয়ে কি উবুন্টু দিয়ে ইন্টারনেটে কানেক্ট হতে পারব?
> আর অভিজ্ঞতার কথা বললে বলতে হয়। আমি ১৯৯৮ সাল থেকে লিনাক্সের সাথে পরিচিত।
> কাজের জন্য অবশ্য উউন্ডোজ ব্যবহার করি। কিন্তু লিনাক্সের প্রতি দুর্বলতা আমি
> সবসময়ই পোষণ করি। উবুন্টু'র সাথে আমি আগে থেকে পরিচিত। কিন্তু বাংলা লিখতে না
> পারার কারণে এবং ইন্টারনেট ব্যবহার করতে না পারার কারণে(পূর্বে bttb এর কানেকশন
> ব্যবহার করতাম। কিন্তু মডেম সেট করতে পারিনি)  নিয়মিত লিনাক্স ব্যবহার করি না।
> কিন্তু আমি সবসময় লিনাক্স ব্যবহার করতে চাই। যদি বাংলা লেখা আর ইন্টারনেট
> কানেকশনটা সহজ হত তাহলে আমার জন্য খুব সুবিধা হত। আর বয়স হয়ে গেছে তো আপনাদের
> মত সবকিছু দ্রুত শিখে নিতে পারি না। আশা করি আমার দুর্বলতাকে আপনারা সহানুভূতির
> সাথে দেখবেন।
> ধন্যবাদ সকলকে
>
> --
> _______
> Susanta Barman.
> --
> ubuntu-bd mailing list
> [email protected]
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>


-- 
Thanking you
Shahriar
-- 
ubuntu-bd mailing list
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to