উবুন্ততে গ্রাব আপডেটের পদ্ধতি হচ্ছে -
update-grub রান করা। সবকিছু স্বয়ংক্রিয়ভাবে হবে। হাতে সম্পাদনা করতে হবে না কিছু। এটা যদি কাজ না করে, মানে গ্রাব যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তবে রিইনস্টল করতে হবে grub-install hd0 এখানে hd0 মানে মূল হার্ডডিস্ক। অন্য কোথাও ইনস্টল করতে চাইলে সেই ডিভাইস নাম দিতে হবে। ========== linux-images-VERSION, linux-ubuntu-modules-VERSION আনইনস্টল করলেই পুরনো কার্ণেলগুলো মুছে যাবে। তবে বর্তমান ভার্সনের পাশাপাশি আরেকটা ভার্সন রাখাটা অতিরিক্ত সতর্কতা হিসেবে ভালো। অর্থাৎ বর্তমান ভার্সন যদি 2.6.24-19 হয়, তবে 2.6.14-18 রাখাটাও বুদ্ধিমানের কাজ হবে। ========== KOffice মূলত পেজ লেআউট প্রোগ্রাম। সাধারণ ওয়ার্ড প্রসেসিং-এর জন্য এটা মশাদমনে কামান ব্যবহার হয়ে যাবে। নাসিম -- M. Nasimul Haque, M.Sc.(SUST) Wessex Institute of Technology Southampton, UK -- ubuntu-bd mailing list [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
