সবাইকে শুভেচ্ছা। অনেকবার লিনাক্স ইন্স্টল করেছি। কিন্তু পুরোপুরি লিনাক্স ব্যবহারকারী হয়ে উঠতে পারিনি। বিভিন্ন সমস্যায় পড়েছি। সেগুলো থেকে দ্রুত উদ্ধার না পাওয়ায় আবার উইন্ডোজে ফিরেছি। আবার একবার উবুন্টুতে ঢোকার চেষ্টা করছি। আপনাদের সকলের সহায়তা পেলে দীর্ঘমেয়াদী ব্যবহারকারী হয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ।
এখন আমার পিসিতে উবুন্টু ৮.০৪ ইন্সটল করছি। আপনাদের সহায়তা কামনা করছি পরবর্তী ধাপগুলো পেরনোর জন্য। ইন্সটল হওয়ার পরপরই আমার যে প্রশ্নগুলো থাকবে বা প্রয়োজন হবে 1. আমি কিভাবে উইন্ডোজ ডিরেক্টরীর ফাইলগুলো ব্যবহার করতে পারবো? 2. LAMP ইন্সটলেশন প্রক্রিয়া বা mysql, php, apache ইন্সটলেশন কিভাবে করবো? 3. আমার ডিভিডিতে সবগুলো প্যাকেজ আছে কি না? পূর্বে কোন কিছু ইন্সটল দিলে ডিভিডি থেকে শুরু করলেও পরবর্তীতে বেশিরভাগ ফাইল ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইন্সটল হতো। এতে সময়ের অপচয় হতো। এবার এই ঝামেলা থেকে মুক্তি পেতে কি করবো? 4. ড্রীমওয়েভার ইন্সটল করতে পারবো কি না? বা লিনাক্সে ড্রীমওয়েভার না থাকলে বিকল্প কোন সফটওয়্যার ব্যবহার করবো? কিভাবে ইন্সটল করবো? 5. এফটিপি'র জন্য কোন ক্লায়েন্ট সফটওয়্যার ব্যবহার করবো? কোনটি ভালো? 6. ফাইল সার্ভার হিসাবে তৈরি করতে হলে কি করতে হবে? আরো অনেক প্রশ্ন আছে, সেগুলি ধীরে ধীরে করি। আশা করি আপনাদের কাছে থেকে সহায়তা পাবো। - রুবন -- ----------------------------------------------------------------------------------------------------------------- Syed Ziaul Habib (Roobon), Program Officer The Hunger Project-Bangladesh, Volunteer Web Programmer of shujan.org Team member and contributor of biggani.org, Contributor photographer of photoshare.org Technology writer of jaijaidin.com Blog: roobon.wordpress.com -- ubuntu-bd mailing list [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
