হ্যালো! আমি জুয়েল বলছি চট্টগ্রাম থেকে। কিছুদিন আগে আমি বাসার কম্পিউটারে উবুন্টু ইন্সটল করেছি। লেলিন ভাই আমাকে এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করেছে। তার জন্য আমি আন্তরিক ভাবে তার প্রতি কৃতজ্ঞ। আমি চাচ্ছি অফিসের কম্পিউটারে উবুন্টু ইন্সটল করতে। যার কনফিগারেশন হচ্ছে
সেলেরন প্রসেসর ৬৩৪ মেগা হার্জ ৩২০ র্যাম ২০ গিগা হার্ড ডিস্ক শেষ ড্রাইভ অর্থাৎ E ড্রাইভটা আমি এইমাত্র খালি করলাম, যার সাইজ ৫.১২ গিগা। এখন আমি জানতে চাচ্ছি E ড্রাইভে উবুন্টু ইন্সটল করতে পারব কিনা? আর একটা কথা যদি উইন্ডোজের মধ্যেই একটি আলাদা প্রোগ্যাম হিসাবে উবুন্টু ইন্সটল করতে চাই তাহলে সেটা সম্ভব কিনা? কখনো মুছতে চাইলে যেন এড/রিমুভ প্রোগ্যাম থেকে মুছে ফেলতে পারি। দয়া করে জানাবেন। -- ubuntu-bd mailing list [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
