definitely a very good news for jQuery and john resig. jQuery is really a fantastic javascript engine!
-hasin 2008/10/17 Shahriar Tariq <[EMAIL PROTECTED]> > On Fri, Oct 17, 2008 at 2:50 AM, DarkLord (:= <[EMAIL PROTECTED] > >wrote: > > > এইটা পরছেন কেউ? > > http://www.ittefaq.com/content/2008/10/17/news0190.htm > > > > সবার সুবিধার জন্য কনভার্ট করে দিচ্ছি। > ওপেন সোর্স সফটওয়্যার 'জেকুয়েরী' নিজের করে নিল মাইক্রোসফট > > > জনপ্রিয় ওপেন সোর্স সফটওয়্যার 'জেকুয়েরী' নিজের করে নিল মাইক্রোসফট। > মাইক্রোসফট > হল পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম; যাদের সব প্রোডাক্টই > ব্যবহারকারীকে টাকার বিনিময়ে কিনে নিতে হয় এপ্লিকেশন স্যুইট বা প্যাকেজ > হিসেবে। > অন্যদিকে ওপেনসোর্স হল সারাবিশ্বের সফটওয়্যার ডেভেলপার ও ব্যবহারকারীদের একটি > প্ল্যাটফর্ম যার মাধ্যমে কোডসহ যেকোন সফটওয়্যারটি একদম বিনামূল্যে ব্যবহার করা > যায়। এ থেকে সহজেই বুঝা যায় মাইক্রোসফট আর ওপেনসোর্স হল সম্পূর্ণ বিপরীত > মেরুতে > অবস্থানরত দু'টি বিপরীত ধ্যান-ধারণার প্রতিষ্ঠান। বাস্তবেও মাইক্রোসফট > ওপেনসোর্স আন্দোলনের ঘোর বিরোধী। আর এখন যদি খবর পাওয়া যায় মাইক্রোসফটই একটি > ওপেনসোর্স সফটওয়্যারকে নিজের করে নিয়েছে তাহলে আশ্চর্য হওয়ার মতোই খবর! > জেকুয়েরী হল এজাক্স ফ্রেমওয়ার্কে রিচ ওয়েব এপ্লিকেশন ডেভেলপ করার একটি > ফ্রিওয়্যার। মাইক্রোসফট জেকুয়েরী ওপেনসোর্স সফটওয়্যারটিকে এখন ভিজ্যুয়াল > স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটের লাইব্রেরি হিসেবে গ্রহণ করেছে। > > অন্যদিকে একই সময়ে বিশ্বখ্যাত মোবাইল ফোন নির্মাতা কোম্পানি নোকিয়া ঘোষণা > করেছে > নোকিয়া'র মোবাইল ওয়েব ডেভেলপমেন্টের জন্য জেকুয়েরী ব্যবহার করবে। জেকুয়েরী'র > জন্য এটা একসাথে বিশাল দু'টি বড় খবর যে বিশ্বখ্যাত দু'টি কোম্পানি মাইক্রোসফট > ও > নোকিয়া একই সাথে জেকুয়েরী নিজেদের সাথে জড়িয়ে ফেলায় গুগল বা অ্যামাজনের মত > ওয়েবসাইটগুলোও একে একে জেকুয়েরীকে ওয়েব এপ্লিকেশন হিসেবে ব্যবহার করা শুরু > করবে। মাইক্রোসফট কর্পোরেশনের ভাইস প্রেসিডেন্ট, স্কট গাথির বলেন, 'জেকুয়েরীর > সবচেয়ে বড় আবেদনটি হল খুব দক্ষতার সাথে জেকুয়েরী ব্যবহার করে যেকোন এইচটিএমএল > ইলিমেন্ট অল্পকিছু প্রোগ্রাম কোড লিখেই ইচ্ছামত সাজিয়ে নেওয়া যায়।' এনিমেশন ও > সিলেকশনের কাজগুলো ওয়েবে সহজে করার জন্য অনেক সফটওয়্যার ডেভেলপারই মাইক্রোসফট > কর্পোরেশনকে অনুরোধ জানিয়েছিল এএসপি ডট নেট এজাক্স সাপোর্ট তৈরি করার জন্য। > এর > পরিপ্রেক্ষিতে দুই মাস আগে মাইক্রোসফট ঠিক করে এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি > করবে। আর এই এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি করতে গিয়েই মাইক্রোসফটের > ডেভেলপাররা বুঝতে পারে জেকুয়েরী সাপোর্ট বর্তমানে এই চাহিদাটাই আলাদাভাবে পূরণ > করে যাচ্ছে। তাই আর নতুন করে এএসপি ডট নেট এজাক্স ফিচার তৈরি করার প্রয়োজন > নেই। > পরবর্তিতে জেকুয়েরীকেই ভিজ্যুয়াল স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটটি অন্তর্ভূক্ত > করে > নেয় মাইক্রোসফট। > > মাইক্রোসফট পরিবর্তনের ইঙ্গিত > > জেকুরেয়ী'কে মাইক্রোসফট ভিজ্যুয়াল স্টুডিও ডেভেলপমেন্ট স্যুইটে অন্তর্ভূক্ত > করেছে। এতে হয়েছেটা কি? কেনইবা এ প্রসঙ্গটি এত গুরুত্বপূর্ণ? আগেই আপনাদের > বলেছি ওপেনসোর্স সফটওয়্যার আর মাইক্রোসফট হল বিপরীত দুই মেরুতে অবস্থানকারী > প্রতিষ্ঠান। যারা আরো বেশি জানেন এ বিষয়টি তারা বেশ উপলব্ধি করতে পারছেন > মাইক্রোসফট বদলে যাচ্ছে। মাইক্রোসফটের আসছে অনেক পরিবর্তন। মাইক্রোসফট যখন > এজাক্সের সাথে একীভূত হয়ে নতুন একটি প্ল্যাটফর্ম চালু করার সিদ্ধান্ত নিয়েছিল > তা ছিল আসলে এজাক্সকে বিলুপ্ত করে ফেলারই একটি উদ্যোগ। এজাক্সকে বিলুপ্ত করে > এজাক্সের মতই নতুন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে ফেলত মাইক্রোসফট। এখন জেকুয়েরীকে > নিজেদের করে নিয়ে মাইক্রোসফট কোন পরিবর্তন আনেনি। তার মানে এবার মাইক্রোসফটই > জেকুয়েরীর একটি সাপোর্ট নিচ্ছে তা প্রতিষ্ঠিত হল। আর মাইক্রোসফটের এ উদ্যোগের > ফলে প্রযুক্তি সংশ্লিষ্টরা মনে করছে ওপেনসোর্সের সাথে মাইক্রোসফটের যে বিরোধ > তা > মিটতে শুরু করল। মাইক্রোসফটের তরফ থেকে সত্যিই এটি একটি বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ > যে তারা নিজেরাই জেকুয়েরী ফ্রেমওয়ার্ক তৈরি করে নেয়নি বরং ওপেনসোর্সকে > অপরিবর্তিত রেখেই করেছে। মাইক্রোসফটের বিরুদ্ধে প্রযুক্তি আত্মসাতের যে অভিযোগ > রয়েছে এই ঘটনার ফলে তার কিছুটা ঘুচবে বলেও অনেকে আশা প্রকাশ করছে। > > ০ তথ্যপ্রযুক্তি ডেস্ক > > > ব্যক্তিগত মন্তব্য, > যতোদিন জেকুয়েরী ওপেনসোর্স থাকবে ততোদিন কোন সমস্যা নেই, বরং ভালো উদ্যোগ। তবে > যদি এই ফ্রেমওয়ার্কের উপর কোন ক্লোস্ড সোর্স কিছু বানায় অথবা জেকুয়েরী বন্ধ > করে > দেয় তা খুবই দুঃখজনক হবে। > > -- > Thanking you > Shahriar > -- > ubuntu-bd mailing list > [email protected] > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Regards Hasin Hayder i2we inc (www.i2we.com) http://hasin.wordpress.com -- ubuntu-bd mailing list [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
