আমি জন্টি জ্যাকালপ ব্যবহার শুরু করেছি। এখন অনেক বেশি ব্যবহার বান্ধব হয়েছে উবুন্টু। আমি বেশ স্বাচ্ছন্দ মনে করছি। অফিসে একটা কম্পিউটারে উবুন্টু ইন্সটল করেছি। আমি কিছু কাজ করতে চাই,
সেগুলো হচ্ছে: 1. ইন্টারনেট শেয়ার করতে চাই। 2. ওয়েব সাইটগুলোর ব্যাকআপ রাখতে চাই। *১. ইন্টারনেট শেয়ার* বর্তমানে একটি রাউটারের মাধ্যমে আমাদের ইন্টারনেট শেয়ার করা হচ্ছে। নেটগিয়ার রাউটার। যেখানে ইন্টারনেট কন্ট্রোলের সুবিধা খুব কম। - আমি চাই উবুন্টু লিনাক্সের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে; - যেখানে ব্যবহারকারীদের ব্যান্ডউইডথ কন্ট্রোল করা সম্ভব হবে; - অবাঞ্ছিত সাইটগুলোকে ব্লক করা যাবে; - ফেসবুক বা জবসাইটগুলোকে অফিস সময়ে বন্ধ করা যাবে, মানে শিডিউলিং সার্ভিস চালু করা যাবে; - ডাউনলোড কন্ট্রোল করা যাবে। - মনিটর করা যাবে ইন্টারনেট ব্যবহারকারীদের *২. ওয়েব সাইটগুলোর ব্যাকআপ রাখতে চাই* আমাদের প্রতিষ্ঠানের কয়েকটি ওয়েবসাইট আছে। ওয়েবসার্ভারে সেগুলি সুরক্ষিত আছে। কিন্তু সার্ভার ক্র্যাশ বা হ্যাকিং ঘটনা ঘটতেই পারে। সেক্ষেত্রে সবগুলি সাইটের একটি কপি যদি আমাদের লোকাল সার্ভারে রাখা যায় তা খুব ভালো হয়। সেক্ষেত্রে সাবভার্সন কিভাবে করা যায় লিনাক্সে? সবগুলো ওয়েবসাইট এবং ওয়েব এপ্লিকেশনগুলি লোকাল সার্ভারে রান করা হবে এবং সঙ্গে সঙ্গে সাবভার্সন হিসেব কপি থাকবে। যেগুলো ওয়েব সার্ভারের সঙ্গে সিংক্রোনাইজ করা সম্ভব হবে। আপনাদের সকলের মনোযোগ কামনা করছি এবং সহায়তা প্রার্থনা করছি। -- _________________________________________________________ Syed Ziaul Habib (Roobon), Web Programmer, The Hunger Project-Bangladesh, Volunteer Web Programmer of votebd.org, Part time lecturer of ibcs-primax.com Team member and contributor of biggani.org, Contributor photographer of photoshare.org Technology writer of jaijaidin.com, Blog: www.roobon.net -- Ubuntu Bangladesh | http://ubuntu.linux.org.bd [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
