গতকাল আমি উবুন্টু 9.10 ইনস্টল করি । সবকিছু ঠিকভাবেই চলার পর যখন উবুন্টুর লগইন
উইন্ডো আসে (আমি ইনস্টলশনের সময় অটো লগইন এর পরিবর্তে ”ইউসার নেম ও পাসওযার্ড
রিকয়্যারড টু লগইন “ অপশন মার্ক করছিলাম ) ঠিক তখনই আমার পিসি হ্যাং করে বসে। কোন
কিছুই (মাউস,কী বোর্ড ) কাজ করে না ফলে পিসির রিসেট বাটন ব্যবহার করা ছাড়া কোন পথ
থাকে না । এ সমস্যার সমাধান কি হতে পারে? কার ও জানা থাকলে অনুগ্রহ
করে জানান।
উল্লেখ্য, লাইভ সিডি দিয়ে বুট করলে কোন সমস্যা হয় না।
আমি ডুয়েল বুট ব্যবহার করেছি
1. উইনডোজ সেভেন
2. উবুন্টু 9.10
আমার পিসির হার্ডওয়্যার কনফিগারেশন :
ডুয়েল কোর 2.0 গিগা
1 জিবি মেমরী
এটআই রেডিওন এইচডি 2400 প্রো 512 মেগাবাইট গ্রাফিক্স কার্ড
320 জিবি হার্ডডিস্ক
--
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd