রেডহ্যাটের জন্য আলাদা একটি পার্টিশন তৈরী করতে হবে "/" মাউন্ট করার জন্য। আরেকটা পার্টিশন লাগবে সোয়াপের জন্য। অবশ্য চাইলে উবুন্টুর জন্য যেই সোয়াপ ইউজ করেছেন তা ব্যবহার করতে পারেন। এরপর রেডহ্যাট লিনাক্স ইন্সটল করুন। যতদুর জানি, রেডহ্যাট ইন্সটল করার পর গ্রাব বুট মেনুতে রেডহ্যাট লিনাক্স আর উইন্ডোজের এন্ট্রি পাবেন। উবুন্তু থাকবে না সম্ভবত। না থাকলে উবুন্তুর লাইভ সিডি দিয়ে বুট করে "গ্রাব রিকভার" করতে হবে। মানে আবার গ্রাব ইন্সটল হবে। এরপর গ্রাবের কনফিগারেশনে প্রয়োজনীয় এন্ট্রি ম্যানুয়ালি লিখতে হবে। ম্যানুয়ালি লিখলে ঝামেলা হবে না।
লাইভ সিডি দিয়ে গ্রাব রিকভার না করতে চাইলে একটা অল্টারনেট সিডি জোগাড় করুন। তারপর ইন্সটল করা শুরু করুন। একটা পর্যায় গিয়ে ইন্সলেশন কোন ভাবে ফেইল করুন বা ক্যানসেল করুন। তাহলে ইন্সটলেশনের প্রতিটা স্টেপের একটা লিস্ট আসবে। সেখানে আপনি বিভিন্ন স্টেপ স্কিপ করতে পারবেন। সব স্টেপ স্কিপ করে শেষের দিকে গ্রাব ইন্সটলের স্টেপে গেলে ইন্সটলার অটোমেটিক সকল ড্রাইভ চেক করে সব রকম অপারেটিল সিস্টেমকে কনফিগার করবে। Shiplu Mokaddim My talks, http://talk.cmyweb.net Follow me, http://twitter.com/shiplu SUST Programmers, http://groups.google.com/group/p2psust Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest) -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
