Live CD থেকে GRUB ইন্সটল করতে হলে আপনাকে আগে আপনার ইন্সটলেশনে Chroot
করে ঢুকতে হবে। তা না হলে আপনার ইন্সটল করা GRUB এ রুট হিসেবে থাকবে লাইভ
সিডির ফাইলসিস্টেম। Chroot এর জন্য এই কমান্ডগুলো ব্যবহার করুনঃ
sudo mount /dev/sda8 /mnt/
এখানে /dev/sda8 এর বদলে আপনার উবুন্তু যে ড্রাইভে ইন্সটল করা আছে, তা দিন।
sudo mount --bind /dev /mnt/dev
sudo mount --bind /proc /mnt/proc
sudo mount --bind /sys /mnt/sys
sudo mount --bind /dev/pts /mnt/dev/pts
sudo mount -o bind /etc/resolv.conf /mnt/etc/resolv.conf
sudo chroot /mnt/ /bin/bash

এরপরে আপনি আপনার ইন্সটলের রুট প্রম্পটে আসবেন। তখন update-grub কমান্ড
দিয়ে দেখুন কাজ হয় কিনা।
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to