2010/5/28 Sushanta Kar <[email protected]>

> "লাইভ সিডি থেকে পুরোনো
> > পার্টিশনটা ফরম্যাট করাটা ডালভাত ব্যাপার।"
> করে ফেলেছি।
> নেটটা এখনো হয় নি।
> বেশ ভোগাচ্ছি মনে হচ্ছে।
> সুশান্ত
>

মোটেও ভোগাচ্ছেন না। বরং আরো কৌতুহলী করে তুলছেন। (চুপে চুপে বলি, লিনাক্স
কমিউনিটির বৈশিষ্ঠ্য হচ্ছে শিশুতোষ প্রশ্নের আন্তরিক উত্তর পাবেন এখানে)
যাইহোক, আমি আজকে বেশ একটু ঘাঁটাঘাঁটি করে দেখলাম যে ভারতের অনেকেই বিএসএনএল
-এর নেট নিয়ে সমস্যায় আছেন। বেশ কিছু সমাধান পাওয়া গেল ঠিকই কিন্তু সেই সব
সমস্যায় কেউ রিপোর্ট করছেন সমাধান হয়েছে কেউ বলছেন হয় নি। মূল সমস্যাটা বোধহয়
দেখা দিয়েছে DHCP কিংবা DNS server এ।

কয়েকটা লগ জানা দরকার। কমান্ডগুলো টার্মিনালে আলাদা আলাদা করে রান করতে হবে।

1. sudo ifconfig

2. sudo dhclient eth0

3. ping google.com

---
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to