সুশান্তদা,

উবুন্টু ব্যবহার করতে প্রযুক্তির সবটুকু বোঝার দরকার নেই, আপনি যে উইন্ডোজ
ব্যবহার করেন সেটা কি প্রযুক্তির পুরোটা বুঝে করছেন? উবুন্টু আর উইন্ডোজ দুটো
পুরোপুরি ভিন্ন সিস্টেম। এতদিন উইন্ডোজে ছিলেন, তাই উবুন্টুতে এসে আপনার সমস্যা
হচ্ছে<http://ovroniil.wordpress.com/2009/08/09/%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8/>।
অভ্যস্ত হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। আপনি পরিভাষার কথা বললেন, সেজন্য মনে
প্রশ্ন আসছিলো যে আপনি কি উবুন্টু বাংলায় ব্যবহার করেন? আপনি কি উইন্ডোজও
বাংলায় ব্যবহার করেন?

অভ্র ইন্সটলের ব্যাপারে যে লিংক দিয়েছিলাম সেটার দুই নম্বর ধাপে শুধু ডেব
ফাইলটা ডাউনলোড করুন। দুইনম্বর ধাপের অন্যকিছু অনুসরণ করার দরকার নেই। সরাসরি
তিননম্বর ধাপে চলে যেতে পারেন।

আপনি এই 
লিংকটা<http://ovroniil.wordpress.com/2009/10/12/%e0%a6%89%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81-%e0%a6%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%9f%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ac%e0%a6%b6%e0%a7%8d/>দেখুন।

আর অবশ্যই অবশ্যই আমাদের প্রযুক্তির <http://forum.amaderprojukti.com> সদস্য
হয়ে যান। এই ফোরামের সবকিছু বাংলায়, তাই আপনার বুঝতে কোনই সমস্যা হবেনা। ঐ
ফোরামে প্রচুর উবুন্টু ব্যবহারকারী রয়েছেন, যারা সবসময়ই সাহায্য করার জন্য
উন্মুখ। তাছাড়া পশ্চিমবঙ্গের অনেক উবুন্টু ব্যবহারকারী সেখানে আছেন, তাই হয়তো
আপনার বাসায় গিয়ে সমাধান করে দেবার মত লোকও জুটে যেতে পারে।



-- 
অভ্রনীল ::: Ovroniil
http://ovroniil.wordpress.com/
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
[email protected]
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to