নির্ঝর ভাই সমস্যাটা লিনাক্সের কিংবা বায়োসের না। লিনাক্সের লোকাল টাইম এনাবল করা মাত্র tzdata প্যাকেজটার দ্বায়িত্ব বর্তায় সিস্টেমের সময় বা বায়োস ক্লক কে গ্রীনিচ মান সময়ে সেট করা। সেটা করার পর লোকাল টাইম হিসেবে যোগ বিয়োগ করে নিয়ে তারপর সে ঘড়িতে তথ্য দেখায়। "জানালা"তে সেটা হয় না ফলে বায়োসে যে সময় সেট করা থাকে সেটাই সে দেখায় এবং ছয় ঘন্টা আগের গ্রীনিচ মান সময়ই তুমি দেখো। যদি এই সময় ব্যবস্থাকে চালু করতে চাও তো "অটোমেটিক ইন্টারনেট টাইম সিন্ক্রোনাইজেশান" টাইপের কিছু একটা ক্লক প্রপার্টিতে পেতে পারো। আশা করি সমাধান হবে।
ধন্যবাদ রিং +8801671411437 -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org [email protected] https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
