১। লিনাক্সে আমি একেবারেই নতুন। আমার কাছে লিনাক্সের একটা সমস্যার দশ রকম
সমাধান, লিনাক্সের বিশালত্বই প্রমাণ করে। ওপেন-এ ক্লিক করে ফাইল খুলতে হতো।
ডাবল ক্লিক/ রাইট ক্লিক- এর জন্মই হতো না।
২। বাংলা ভাষায় সমাধান দেয়ার মতো লিনাক্সের পন্ডিত হাতে গোণা কয়েকজন মাত্র।
যাঁর যাঁর ক্ষেত্র থেকে তাঁরা যা করছেন- তা যথেষ্ট বলে আমি মনে করি। অনেকের
বাসায় গিয়েও সমাধান দিয়ে আসছেন।
৩। তাঁরা মাথা ঘামাচ্ছে না, এমন সুনির্দিষ্ট একটি সমস্যার কথা এই উবুন্টু
বিডি-তেই বলে দেখুন, মাথা ঘামে কি-না? তাঁরা আপনার ভাষায় নিজের পান্ডিত্য জাহির
করেই করুক আর আমার বিবেচনায় সম্পূর্ণ নিঃস্বার্থেই করুক, তাঁরা সমাধান দিচ্ছে
বলেই আমি আজ লিনাক্স ব্যবহার করতে পারছি। অন্যথায় আমার পক্ষে লিনাক্স ব্যবহার
করতে হলে আরও এক যুগ অপেক্ষা করতে হতো। তাই আমি সকল লিনাক্স ইউজার, লিনাক্স
সম্পর্কিত সকল ফোরাম এবং উবুন্টুবিডি'র কাছে চিরঋণী। তাই ৪। আমি কামনা করবো,
সমাধান দেয়ার প্রতিযোগিতাই যেন হয়- তবেই সবার সমস্যা নিয়ে পোষ্ট আসবে।
প্রতিযোগিতাই যদি না থাকতো, তবে উবুন্টু-বিডি'র মেইলিং লিষ্টও লম্বা হতো না
দিনে দিনে।

2010/8/18 shiplu <[email protected]>

> >
> > কে কতো সহজ সমাধান আপনাকে দিতে পারে- এরই যেন প্রতিযোগিতা চলছে এখানে।
> >
> >
>
> এই ব্যাপারটা না হলেই ভাল হয়। বাংলাদেশের সকল কমিউনিটিতেই এই ব্যাপারটা
> লক্ষ করা যায়। সমস্যার সমাধান হলেই হল। না সেখানে আরো আরো সমাধান দিতে
> হবে। আলোচনা করে সময় নষ্ট করতে হবে। এতে মনে হয় নিজের পান্ডিত্য অন্যের
> কাছে জাহির করা হয়।
> দেখা যাবে সমস্যা ১০ টা। কিন্তু সমাধান দেয়া হয়েছে ২ টা পোস্টে আর মোট
> সমাধান ৮-১০ টা। সব সমধানই ঐ দুটো পোস্টে। বাকি ৮ টা সমস্যা নিয়ে কেউ
> মাথা ঘামাচ্ছে না।
>
> তাই সমাধান দেয়ার প্রতিযোগিতা যেন না হয়। আমার মতে লক্ষ্য হওয়া উচিৎ
> যাতে সবার সমস্যা নিয়ে কেউ না কেউ পোস্ট করে।
>
>
> --
> Shiplu Mokadd.im
> My talks, http://talk.cmyweb.net
> Follow me, http://twitter.com/shiplu
> SUST Programmers, http://groups.google.com/group/p2psust
> Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
*Ripon

**'Adminship / Moderatorship is not about power, it is about
Responsibility.''*
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to