নিউটন ভাই *পদ্ধতি একঃ* চটজলদি সমাধান চান? তো ইন্সটল করুন ভিএলসি মিডিয়া প্লেয়ার। Application>>Ubuntu Software Center এ যান। এবার এখানে সার্চ বক্সে vlc কিংবা smplayer লিখে সার্চ দিন অথবা স্ক্রল করে খুঁজে নিন। তারপর ইন্সটল করতে বলুন। আশাকরি এ দুটোর যে কোনটা দিয়েই আপনি এখন প্রায় সবরকম মিডিয়া ফাইল চালাতে পারবেন।
*পদ্ধতি দুইঃ *জটিল ও সময় সাপেক্ষ সমাধান হলো System>>Administration>>Synaptic Package Manager এ যান। এবার এখানে সার্চ বক্সে gstreamer লিখে সার্চ দিন। যেগুলো পাবেন তার মধ্য থেকে gstreamer0.10-plugins-ugly-multiverse আর gstreamer0.10-plugins-bad-multiverse এবং gstreamer0.10-plugins-good ইন্সটল করতে বলুন। ডাউনলোড আর ইন্সটল হয়ে গেলে তারপর ডিফল্ট পাওয়া mplayer দিয়েই আপনি সব রকম মিডিয়া ফাইল চালাতে পারবেন। *মন্তব্যঃ *আমার মতে smplayer কিংবা vlc ব্যবহার করাটাই যুক্তিযুক্ত। তথাপি আপনি চাইলে "জটিল সমাধান"টাও করতে পারেন। *শানে নুযুলঃ* কপিরাইটেড হবার কারনে mp3, 3gp সহ বিভিন্ন মাল্টিমিডিয়া সাপোর্ট পূর্বনির্ধারিতভাবেই উবুন্টু অফিসিয়াল রিলিজের সাথে দেয়া থাকে না, দেয়া সম্ভব নয়। এগুলো আপনার প্রয়োজন মতো আপনি আপনার দেশের আইন মেনে ইন্সটল ও ব্যবহার করতে পারবেন। -- রিং মুঠোফোনঃ+8801671411437 বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা ঢাকা-১০০০। সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
