উত্তর দেবার জন্য ধন্যবাদ। সমস্যা ১: কমান্ডটি হয়েছে এরকম sudo chown -R nobody:nogroup /media/cb1a4748-39fd-48e2-94ed-57bd8ab492a5
টার্মিনালে প্রয়োগ করার পর পাসওয়ার্ড চেয়েছিল, দিয়েছি। কোন নতুন মেসেজ দেয়নি। এখনও ফোল্ডারটি স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে না। সেই একই কথা বলছে: You do not have the permissions necessary to view the contents of "foldername". On 13/09/2010, Shabab Mustafa <[email protected]> wrote: > সমস্যা ১: > > সাধারণত পার্টিশনের পারমিশনজনিত সমস্যার কারণে এইরকম সমস্যা দেখা দিয়ে থাকতে > পারে। অর্থাৎ পার্টিশনটি আপনি যখন ফরম্যাট করেছেন তখন যে ইউজার অ্যাকাউন্ট থেকে > করেছেন ডিফল্টভাবেই ড্রাইভটি ধরে নিচ্ছে যে এর মালিক (Owner) হচ্ছে ওই ইউজার। > ফলে বাকি সবার জন্য এটির রিড পার্মিশন থাকলেও রাইট পার্মিশন থাকছে না। রাইট > করতে হলে রুট দিয়ে ঢুকতে হচ্ছে। > > এই সমস্যার সমাধানের জন্য প্রথমে ড্রাইভটিকে মাউন্ট করুন। মাউন্ট করার পর > নটিলাসে Ctrl + L চাপলে মাউন্ট অ্যাড্রেসটি ("/media/<something>") পাবেন। > এইবার টারমিনালে কমান্ড রান করুন: > > sudo chown -R nobody:nogroup /media/<something> > > বি.দ্র. - '<something>' এর স্থলে আপনি নটিলাসে যা পেয়েছেন তা '<>' -এই ব্যাকেট > দুটো ছাড়াই সরাসরি কপি করবেন। > > > সমস্যা ২: > > অ্যাকাউন্ট তৈরি করার সময়ই অপশন থাকে যে লগইন করার সময় পাসওয়ার্ড চাইবে নাকি > সরাসরি লগইন করবে। সম্ভবত আপনার প্রথম অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিকয়ারমেন্ট > ডিজ্যাবল করা। এজন্য System -> Administration -> Login Screen Settings -এ > গিয়ে চেক করে দেখুন কোন ইউজারকে Automatic Login এর পার্মিশন দেয়া আছে কিনা। > দেয়া থাকলে সেটা বন্ধ করে Show Login Screen সিলেক্ট করে দিন। > > > আর সমস্যাগুলো সমাধান হল কিনা সেটা জানাতে ভুলবেন না দয়া করে। > > ধন্যবাদ এবং ঈদ মোবারক। > --- > Shabab Mustafa > Liaison Person > Ubuntu Bangladesh > https://wiki.ubuntu.com/Shabab > > > 2010/9/13 Maya Max <[email protected]> > >> শুভেচ্ছা নিন সকলে, >> উবুন্টু ১০.০৪ ব্যবহার করছি।সম্প্রতি আগের NTFS পার্টিশনগুলো ext4 এ >> ফরমেট করেছি। বিভিন্ন ফাইল সেখানে পেস্ট করেছি। এই ফোল্ডারগুলোর ভিতরে >> দেখতে গেলে মেসেজ দিচ্ছে নিচের মত: >> The folder contents could not be displayed. >> You do not have the permissions necessary to view the contents of >> "foldername". >> ফোল্ডার ছাড়া কোন ফাইল অবশ্য কপি পেস্ট বা দেখা যাচ্ছে। >> যদি আমি টার্মিনালে গিয়ে sudo nautilus দিয়ে পাসওয়ার্ড দিয়ে ঢুকি তাহলে >> ফোল্ডারের ভিতরে সবকিছু স্বাভাবিক থাকছে। এর কারণ কি? এটাই কি স্বাভাবিক? >> আমার সিস্টেমে দুইজন ইউজার থাকলেও ১ম ইউজার পাসওয়ার্ড ছাড়াই ডেস্কটপে >> আসে। এটা কি কারণ হতে পারে? >> -- >> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org >> Bangla Linux Forum | http://forum.linux.org.bd >> >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org > Bangla Linux Forum | http://forum.linux.org.bd > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
