ভাই শাহান তোমার কষ্টের জায়গাটা আমি বুঝতে পেরছি। তবু কিছুই করার নাই। আর ম্যাভেরিকের অনেক বাগই এখনো ফিক্স করা হচ্ছে। তুমি আপাতত রিসেন্ট আপডেট যেগুলো পাবে সেগুলো ইন্সটলাইতে থাকো। আশা করি সপ্তাহ দুয়েকের মধ্যেই সমাধা হয়ে যাবে তোমার এ সমস্যা। আর ভালো কথা তোমার এই সমস্যাটা নিয়ে একটু খুঁজে পেতে দেখো যে লঞ্চপ্যাডে কেউ তোমার আগেই এ বিষয়ে বাগ রিপোর্ট মেরেছে কিনা? যদি দিয়ে থাকে তো তুমি তাতে যোগ দাও আর না দিয়ে থাকে তো তুমিই একটা বাগ রিপোর্ট শুরু করে দাও আর তোমার সব সামাজিক যোগাযোগ ব্যবস্হা + ফোরামের মাধ্যমে ম্যাভেরিকে এহেন সমস্যায় আক্রান্ত ব্যক্তিগণ কে বলো রিপোর্টটাতে সমর্থন দিতে। যদ দ্রুত যত বেশি বাগ রিপোর্টেড হবে তত দ্রুতই সমাধান আশা করতে পারো।
এ কাজ গুলো করার আগেই অবশ্য তোমার উবুন্টুকে বুট মেন্যু থেকেই একবার সেফ গ্রাফিক্স মুডে চালিয়ে গ্রাফিক্স রিকনফিগার করে দেখতে পারো। ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। -- রিং +8801671411437 বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা ঢাকা-১০০০। সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> -- Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org Bangla Linux Forum | http://forum.linux.org.bd https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
