অটপিক এড়াতে নতুন থ্রেড খোলা হল।

ইংরেজিকে আমরা পুরোপুরি বাদ দিতে পারছি অন্যরকম কিছু কারণে। উবুন্টু বাংলাদেশ,
উবুন্টু আন্তর্জাতিক সম্প্রদায়ের স্থানীয় প্রতিনিধি। উবুন্টু বাংলাদেশের
কাজকর্ম মনিটর করে লোকো কাউন্সিল। এই মনিটরিংয়ের ভিত্তিতে নির্ভর করে দাপ্তরিক
স্বীকৃতির মত কিছু বিষয়। আমরা সত্যিই উবুন্টু নিয়ে কি কি কাজ করছি, কি করে করছি
সেটা লোকো কাউন্সিল যাতে সহজেই জানতে পারে সে জন্য কিছু কিছু মেইলের ভাষা ইচ্ছে
করেই ইংরেজি রাখা হয়। ইংরেজি উবুন্টু বাংলাদেশের অন্যতম দাপ্তরিক ভাষা।

এছাড়া অনেকেই ইমেইলে বাংলার চাইতে ইংরেজিতে সাচ্ছন্দ্যবোধ করেন। এ কারণেও কেউ
কেউ ইংরেজিতে মেইল করে থাকেন। তবে যে ভাষাতেই বলা হোক না কেন, কি বলা হচ্ছে
সেটাই গুরুত্বপূর্ণ।

আবারও সবাইকে অনুরোধ করছি অফটপিক মেইল এড়ানোর প্রতি আরেকটু বেশি যত্নবান হতে।

ধন্যবাদ।
---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to