আমি সেই উবুন্টু ৭.১০ থেকে নিয়মিত ব্যবহার করে আসছি। নতুন ভার্সন আসলে সেটা খেটে খুটে নেট থেকে নামিয়ে নেই। এবার ১১.০৪ এর 64bit নামিয়ে আমার ল্যাপ্টপ এ ইন্সটল করতে গিয়ে ঝামেলায় পড়ে গেলাম। আমার ল্যাপোঃ Acer Aspire 3810T
ইন্সটলেসন শেষ হবার পর যখন restart দিলাম তখন একটা black screen এ একটা message এসে আটকে গেল- “No bootable device - insert boot disk” BIOS থেকে boot priority change করে HDD টাকে শুরুতে দিয়ে আবার চেষ্টা করলাম । ফলাফল একই আসল। কেউ সাহায্য করতে পারবেন কি? -- আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/ এবং ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/ উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) :: http://ubuntulibrary.wordpress.com/ -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
