তাহলে এ জন্য কি আমি windows setup দিয়ে ও Ubuntu te net use করতে পারলাম কিন্তু win 7 এ পারলাম না net use করতে আমাকে driver CD install করতে হল? plz in details জানাবেন বাংলা ও ইংলিশ মিশানোর জন্য Sorry
2011/6/9 shiplu <[email protected]> > উবুন্টুতে আপনার যেসব হার্ডওয়্যার নিয়ে সমস্যা হতে পারে এবং তার জন্য > করনীয় সমূহ লিখে দিলাম। এর বাইরেও কিছু থাকতে পারে। > > ১) প্রিন্টার। এই লিঙ্ক > https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsPrintersCanon দেখুন > ক্যাননের জন্য। এবং এটা অন্য সকল প্রিন্টারের জন্য। যে প্রিন্টারটা > কিনতে চাইছেন তা এখানে দেখুন। যদি দেখেন রিপোর্ট ভাল তবে কিনে ফেলুন। নয়ত > অন্য প্রিন্টার দেখুন। > ২) স্ক্যানার। স্ক্যানারও দেখতে পাবেন এইখানে > https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsScanners। ইদানিং > ক্যানন স্ক্যানার চলে ভাল (উবুন্টুতে না, বাজারে চলে ভাল)। ক্যাননের > লিঙ্কটা https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsScannersCanon > ৩) ইন্টারনেট মডেম। ওয়াইম্যাক্সের কোন ইউএসবি ডোঙ্গলই চলবে না। কিনতে হবে > ইনডোর মডেম, Aw3, Zyxel, Siemens Gigaset এসব। আর এজ/জিপিআরএস/3g যেসব > মডেম সাপোর্ট করে সেগুলোর তালিকা পাবেন এখানে। > http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=3223 > ৪) সাউন্ড কার্ড। বিল্ট ইন সাউন্ড কার্ড হলে কোন সমস্যা হবে না আশা করি। > এক্সটার্নাল সাউন্ড কার্ড হয়ত উবুন্টু নাও পেতে পারে। > ৫) গ্রাফিক্স কার্ড। থ্রিডি এক্সেলারেশন পেতে হলে ভেন্ডরের দেয়া ড্রাইভার > ইন্সটল করতে হবে। নয়ত 2d এক্সেলারেশন, কম্পিজ ইথ্যাদির জন্যে উবুন্টু > এমনি ডিফল্টভাবে যেটা ইন্সটল করবে তাতেই কাজ করার কথা। > > > মোটামুটি উপরের সমস্যা গুলো ঠিক মত মেইনটেইন করতে পারলে এবং স্টেবল > সিস্টেম বার বার পরিবর্তন না করলে অনেকদিন শান্তিমত কম্পিউটার ইউজ করতে > পারবেন। > > -- > Shiplu Mokadd.im > Follow me, http://twitter.com/shiplu > Innovation distinguishes between follower and leader > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Sazzad Hossain https://www.moneybookers.com/app/?rid=19852903 -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
