thank you very much for ur cooperation. Actually I didnt know the rules and after registering in the mailing list for more than a couple weeks I didnt get any mail from Ubuntu network(community). And I saw some topic irrelevant ans. and I thought it was ok I will give u feedback if I mail to [email protected] then does it goes to all of u concerned,and some one knowledgeable answers,if so I will do mail to this of my query Thanks Sazzad Hossain
2011/6/11 সাজেদুর রহিম জোয়ারদার <[email protected]> > প্রিয় সবাই > > গতকালকে সাজ্জাদ হোসাইন ভাই এই মেইলিং লিস্টেই আমাদের সবার নিকট ওনার ল্যাপি > বা > ডেক্সি তে উবুন্টু ওএস ব্যবহার করে বাংলায় লেখালেখি সংক্রান্ত একটি সমস্যা > তুলে > ধরেছেন। আমি তাঁর সাহায্যার্থেই এই পোষ্ট দিচ্ছি। তবে তারও আগে জরুরী কিছু কথা > বলে নিই। > > সাজ্জাদ ভাই আপনি যে থ্রেডে এই প্রশ্ন টা করেছেন সেটা ছিলো "উবুন্টু থেকে > বিজয়কে হটিয়ে, অভ্র দিয়ে এএনএসআই ফন্টের ব্যবহারে বাংলা টাইপিং সংক্রান্ত"। > আপনার সমস্যা যেটা সেটার পরিপ্রেক্ষিত ভিন্নতর হওয়ায় আপনাকে শাবাব বিষয় > পরিবর্তন করতে বলেছেন, আর কিছু না। আর আমি যেহেতু এই লিস্টের পুরাতন > ব্যবহারকারী তাই আমাকেও হয়তো একটু হালকা খোঁচা দিয়েছে যে আমি যেনো সঠিক পথ > অবলম্বন করেই উত্তর টা দিই। মানে ওই টপিকে উত্তর না দিয়ে ভিন্ন একটা থ্রেড > চালু > করে নিই। এটা আসলে এই মেইলিং লিস্টের একজন মডারেটর হিসেবে ওঁর কর্তব্যের মধ্যে > পড়ে। এটাতে মন খারাপ করার কিছু নাই। সঠিক নিয়মে, সঠিক বিষয় উল্লেখ পূর্বক > মেইলগুলো আদান-প্রদান করলে আসলে এই মেইলিং লিস্ট থেকে আমাদের আগামী প্রজন্মই > সহজেই যে কোন প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে উপকৃত হবে। > সেজন্য এই নিয়মটা আমাদের সবাইকেই মেনে চলতে হবে এবং অন্যকে ভুল করতে দেখলে তা > শুধরে দিতে হবে। > > সাজ্জাদ ভাই আমাকে আমার 'রিং' ডাকনামেই আপনি যোগাযোগ করবেন। এই নামটাই আমার > জন্য স্বাচ্ছ্যন্দের। > > এবার আসি উবুন্টুতে বাংলা লেখা সংক্রান্ত বিষয়ে -- > > ১। প্রথমেই বাংলা ফন্ট এবং প্রয়োজনীয় ভাষা সংক্রান্ত সিস্টেম সাপোর্ট ইনস্টল > করতে হবে। এজন্যে নেটে সংযুক্ত অবস্থায় > সিস্টেম>>অ্যাডমিনিষ্ট্রেশন>>ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থেকে ইনস্টল/রিমুভ ল্যাঙুয়েজ > বেছে নিন। এরপর নতুন উইন্ডো থেকে বাংলা ভাষার ডানের বক্সটা সিলেক্ট করে দিয়ে > অ্যাপ্লাই বলুন। কিছু সময়ের মধ্যেই আপনার সিস্টেমে বাংলা ভাষার জন্য প্রয়োজনীয় > প্যাকেজ সমূহ ডাউনলোড ও ইনস্টল হয়ে যাবে। > > ২। এবার ভেবে দেখুন আপনি কোন লে-আউট ব্যবহার করবেন? ইউনিজয় (বিজয়ের কাছাকাছি > মানের লে-আউটে ইউনিকোড ফন্টে বাংলা লেখা), অভ্র ফোনেটিক (অমিক্রনল্যাবের অভ্র > ফোনেটিক লে-আউট, আপনি লিখবেন "bangla" == আর ও লিখে দেবে "বাংলা"), প্রভাত > (অভ্র ফোনেটিকের ন্যায়ই তবে সেমি-ফোনেটিক একটা লে-আউট)। > > ৩। প্রভাত লে-আউট ইনস্টল করতে হবে না। এটা বাংলা ভাষার সমর্থনগুলো ইনস্টল করা > মাত্রই আপনাকে সিস্টেম কি-বোর্ডে বাংলা কি-বোর্ড সেটিংস করামাত্রই বাংলা লিখতে > দেবে। বাকী দুটোর জন্য আমি পরামর্শ দেবো। ইউনিজয় কিংবা অভ্র ফোনেটিক ব্যবহার > করতে হলে আপনাকে তিনটে প্যাকেজ ইনস্টল করতে হবে। নেটে কানেক্টেড হোন এবং > সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজারে যান। এখান থেকে scim এবং scim-m17n প্যাকেজ > দুটো > ইনস্টল করে নিন। নেটে কানেক্টেড হবার কারনে প্রয়োজনীয় সব ডিপেন্ডেন্সীগুলোই > একই > সাথে ইনস্টল ও কনফিগার হয়ে যাবে। > > ৪। এবার এখান থেকে< > http://scim-avro.googlecode.com/files/scim-avro_0.0.2-1ubuntu9.10_i386.deb > >অভ্র > ফোনেটিক কি-বোর্ডের জন্য প্রয়োজনীয় প্যাকেজটি নামিয়ে নিন এবং জিডেবী > প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করে নিন। > > ৫। এবার আবারো সিস্টেম>>অ্যাডমিনিষ্ট্রেশন>>ল্যাঙ্গুয়েজ সাপোর্টে যান এবং এখান > থেকে কি-বোর্ড ইনপুট মেথড হিসেবে scim-bridge বেছে নিন। > > ৬। এবার সিস্টেম>>প্রেফারেন্সেস>>স্কীম ইনপুট মেথড সেটাপ চালু করুন। যে উইন্ডো > পাবেন তার বামদিকে দুটো গ্লোবাল সেটাপ দেখতে পাবেন। উপরের টাতে ক্লিক করে নিয়ে > Share the same layout... এর বামপাশের চেকবক্স চেক করে দিন এবং অ্যাপ্লাই করে > দিন। > > ৭। তারপর নিচের গ্লোবাল সেটাপে আসুন এবং সব লে-আউট ডিজেবল করে দিয়ে আবারো > অ্যাপ্লাই চাপুন। এবার বাংলা ভাষার বাম পাশের বক্সটাতে ক্লিক করুন। এতে করে > বাংলা ভাষার স্কীম সাপোর্টেড লে-আউটগুলো আপনার সামনে আসবে। এখান থেকে ইউনিজয় / > অভ্র ফোনেটিক (যে টাতে আপনি স্বাচ্ছ্যন্দবোধ করেন) বেছে নিয়ে তার ডান পাশের > বক্সটাতে চেক করে দিন। অ্যাপ্লাই করুন। ওকে করে বেরিয়ে আসুন এবং স্কীম সেটাপ > শেষ করুন। > > ৮। সিস্টেম রিবুট করে নিন। > > ৯। এবার যে কোন অ্যাপ্লিকেশন (ওপেন অফিস, ফায়ারফক্স, গিএডিট, গিম্প, > ইন্কস্কেপ) > চালু করে নিয়ে Ctrl+SpaceBar চাপুন। ঘড়ির আশে পাশে খেয়াল করুন বাংলা লেখা কোন > একটা বক্স দেখতে পাবেন। এবার সরাসরি আপনার পছন্দের লে-আউটে বাংলা লেখা শুরু > করে > দিন। > > সবাইকে ধন্যবাদ। > -- > রিং > +8801671411437 > > মহাসচিব > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ > > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event > >" > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।। > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।। > সদস্য, উবুন্টু > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed> > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Sazzad Hossain https://www.moneybookers.com/app/?rid=19852903 -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
