বেসিক্যালি বাংলাদেশে লিনাক্স জনপ্রিয়তা পেতে শুরু করে উবুন্টুর মাধ্যমেই । পরে উবুন্টুর কোডেক না থাকার কারণে লিনাক্স মিন্ট কিছুটা জনপ্রিয়তা লাভ করে । এছাড়া অন্যান্য ডিস্ট্রোর ব্যবহারকারী বাংলাদেশে অতি নগন্য । বাংলাদেশে লিনাক্স ব্যবহার করেণ, সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং উবুন্টু লিনাক্স ব্যবহার করেননি এরকম লোক বোধহয় পাওয়া যাবে না । নির্ঝর সহ আমরা যারা এখানে আছি তারা সবাই এককালের বা এখনও উবুন্টু ব্যবহারকারী । আমরা উবুন্টু ব্যবহারকারী হিসেবেই এই মেইলিং লিস্টের সাথে জড়িত ।
আর সবচেয়ে বড় কথা এই মেইলিং লিস্টে থাকতে হলে উবুন্টু ব্যবহার করতে হবে এরকমটা কেউ কখনো বলেনি । আমিও এখন ফেডোরা ব্যবহার করছি এবং উবুন্টুর ইউনিটি ইন্টারফেইস আমার একদমই পছন্দ না । 2011/6/13 Junayeed Ahnaf Nirjhor <[email protected]> > > > "একটা প্রস্ন ছিল, উবুন্টু পছন্দ না হলে উবুন্টু'র মেইলিং লিস্টে যোগ দিলেন > কেন?" > > > সুন্দর প্রশ্ন করেছেন ভাই। প্রথম ও প্রধান কারণ আমি বিভিন্ন জনকে সাহায্য করতে > পারি যেহেতু আড়াই বছর ধরে লিনাক্স ইউজ করছি। আরেকটা কারণ অনেকসময় অনেকে হাস্যকর > কথা বলে (HAL এর কথা বলছি আরকি) সেগুলা পড়ে মনখুলে হাসতে পারি। জীবনে তো হাসির > প্রয়োজন রয়েছে, তাই না? > > আর আমি যখন ২০০৯ এ লিনাক্স ইউজ শুরু কইর (এস এস সি এর পরে) তখন ময়ূক ভাই > (শাহরীয়ার তারিক) আমাকে অনেক হেল্প করেছিলেন এবং আমাকে এখানে আসার পরামর্শ > দিয়েছিলেন। জনৈক হাল বাবার আগমণ না হওয়া পর্যন্ত মেইলিং লিস্টে অনেক শিক্ষামূলক > বিষয় আলোচলা হত। সবাই জানতে চাইত কেমন করে কি হয়। কূটনীতি চর্চা হত না এখানে, > জ্ঞান চর্চা হত (বিশ্বাস না হলে আর্কাইভ দ্রষ্টব্য) । > > যাই হোক, এখনও আছি মন খুলে হাসার জন্য। এবং অবশ্যই যৌক্তিক প্রশ্নে আপনাদের > সাহায্য করার জন্য। নিজের ও কিছু সাহায্যের প্রয়োজন হয় এখনও। > > সালাম। > > নির্ঝর। > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com** * -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
