ভাইএরা কেন মূল বিষয় হতে সরে তর্ক করছেন? বরং যিনি যা উত্তর চেয়েছিলেন তাতো পেয়েগেছেন... তাই নো ঝগড়া।
2011/6/21 maSnun <[email protected]> > > আপনি তো দেষের কিছু করেন নাই, জানতে চেয়েছেন, আমরা আপনাকে সাহায্য করেছি, > > কিমিউনিটি তো থাকার একটি উদ্দেশ্য এটি কেউ জানতে চাইলে তাকে জানান। কিন্তু > > অনেকে ইচ্ছা এবং অনিচ্ছায় নিজেদের দন্দ্ব মেইলিং লিস্টে টেনে আনে। কারন জানি > > না। মেইলিং লিস্টে যোগ হয়েছি যখন মেইলিং লিস্ট প্রায় মৃত ছিল তখন, মেইলিং > > লিস্টের মর্ম তখন বুঝি নাই কারন লিফো ছিল, লিফো এখন নাই তাই মেইলিং লিস্টের > > মর্ম আমি এখন বুঝি। তাই চেষ্টা করি কেউ সাহায্য চাইলে তাকে নিজের জ্ঞানপর > > পরিধি > > থেকে সাহায্য করা। > > > > ভাইয়া, এখানে নিজেদের দ্বন্দ্ব সবাই টেনে আনে না । অন্তত আমি বিশ্বাস করি কারো > সাথে আমার দ্বন্দ্ব নেই । মতবিরোধ আছে, অপছন্দ আছে, বিরক্তি আছে । কারো সাথে > ঝগড়া বা দ্বন্দ্বে না যাওয়ার চেষ্টা করি । কিন্তু এটাও আমাদের খেয়াল রাখতে হবে > আমরা অন্যের বিরক্তির কারণ না হই । এই যে দেখুন নিচে আপনার সিগনেচারটি । এটি > মোবাইল ফোনে পড়তে গেলে আমার অনেক খানি স্ক্রোল করা লাগে । আপনি একটু চেষ্টা > করলেই কিন্তু এটাকে এক বা দুই লাইনে আনতে পারেন । আর আপনারা যারা উবুন্টু > বিডির > সক্রিয় সদস্য (আপনার সক্রিয়তা চোখে পড়ার মত), আপনাদের সবাই এমনিতেই চিনে, > চিনবে > । সবার জন্য একটু কষ্ট করুন । > > > আরেকটা বিষয় হল নিজের অপারগতা বোঝা এবং মেনে নেওয়া । আমি লিনাক্সে খুব বেশী > জ্ঞান রাখি না । আমার দৌড় টার্মিনালে কিছু কমান্ড, পাইথনে কিছু কোড আর বেশী > ল্যাম্প সার্ভার । আমার এই জ্ঞান নিয়ে আমার উচিৎ হবেনা নিজেকে মস্ত কিছু বলে > জাহির করা । অন্যরা সমাধান দেওয়ার পর ৩০-৪০ লাইনের আঁতলামি করাও খারাপ দেখায় । > যদি আমার কিছু জানা থাকে তাহলে তাই দিয়ে সাহায্য করা আর না জানলে সম্ভাব্য > রেফারেন্স দেওয়া । হাতুড়ে সলিউশন দেওয়া খুব খারাপ কাজ বলে মনে করি । > > সবচেয়ে বেশী দরকার ইতিবাচক মনোভাব থেকে সমালোচনা গ্রহন করা । নিজের ভুল শুধরে > নেওয়া । এইযে আমি এত কথা বললাম । একটু পরে আমার কোন ভুল ধরিয়ে দিলে আমিই > গাই-গুই করব । মেনে নিতে কষ্ট হবে । এই জিনিসটা আমরা যত তাড়াতাড়ি মেনে নিতে > পারব তত মঙ্গল হবে । > > শাবাব ভাই সেদিনের মেইলে একটা কথা বলেছিলেন আমরা কিন্তু ওপেন সোর্স ডেভেলপার > পাচ্ছি না কমিউনিটি থেকে । সবাই লিনাক্সের মস্ত বড় ফ্যান । কাজের বেলায় নাই । > উইন্ডোজ আর মাইক্রোসফটের চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেন পারলে কিন্তু লিনাক্সের > জন্য একটা ড্রাইভার লেখার কেউ নাই । আমার যোগ্যতা নেই ড্রাইভার লেখার । আমি সি > পারি না । যারা পারেন তাদের অনুরোধ করব কিছু কাজ করুন । আমি দেখেছি সারিম খান > কে । ছেলেটা চুপ চাপ কিন্তু কাজ করে যাচ্ছে । মাঝে মাঝেই চ্যাটে নক করে > পাইথনের > এটা ওটা জিজ্ঞাসা করে । খোঁজ নিলে জানা যায় লিনাক্সের জন্য কোন প্রোগ্রাম > বানাচ্ছে । আমাদের লিনাক্সের প্রচারক আছে অনেক । দরকার কিছু নিবেদিত প্রান > কন্টিব্রিউটার । যারা আমার মত স্বার্থপর হবেনা - নিজের কাজ নিয়েই ব্যস্ত > থাকবেনা, বড় বড় কথা বলে ঝিম মেরে যাবেনা, যারা সারিমের মত চুপ চাপ কন্ট্রিবিউট > করে যাবে । > > অফ টপিকে অনেক কিছু বলে ফেললাম । বিরক্ত করার জন্য দুঃখিত । > > ধন্যবাদ সবাইকে । > > > > -- > ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com** > * > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > -- Sazzad Hossain https://www.moneybookers.com/app/?rid=19852903 -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
