শুভেচ্ছা নেবেন। Ubuntu 10.04 ব্যবহার করছি। নতুন একটি প্যানেল তৈরি করে ডেস্কটপের ডানপাশে রেখেছিলাম। Expand তুলে দিয়ে Auto Hide করেছি । এটাতে শুধু টেক্সট বিষয়ক এপ্লিকেশনগুলো রেখেছি। রিস্টার্ট করার পর দেখা গেল প্যানেলটি আর ডানপাশে নেই। স্বয়ংক্রিয়ভাবে বামপাশে চলে এসেছে। Panel Properties> General (tab)> Orientation এর ড্রপডাউন মেনু থেকে Right সিলেক্ট করলে নিজে থেকেই Left লেখা হয়ে যায়। Right সিলেক্ট করতে পারছি না। গুগল করার চেষ্টা করেছি। হয়তো সঠিক কিওয়ার্ড লিখতে না পারার জন্য কোন সমাধান পেলাম না। কেউ কি একটু সাহায্য করবেন?
ধন্যবাদ -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
