On 30-06-11 23.52, সাজেদুর রহিম জোয়ারদার wrote:
প্রিয় সবাই
আমি নিজে ব্যক্তিগত ভাবে রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেট বিভাগে সরাসরি
জনসচেতনতা মূলক প্রচারনা ও তথ্য সংগ্রহের কাজ করতে বলেছি আমাদের ফাউন্ডেশন ফর
ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এর স্বেচ্ছাসেবীদেরকে। এছাড়াও প্রতিটা ক্যাম্পাসেই
এই মূহুর্তে পরীক্ষা চলছে। তাই এক সপ্তাহ মতো সময় বৃদ্ধি করলে মনে হয় আমরা আরো
বেশ কিছু লিনাক্স ব্যবহারকারীর তথ্য পেতাম।
আপনাদের সক্রিয় মতামত আশা করছি।
আমি মনে করি আর সময় বাড়ানো উচিৎ হবেনা। কারন এর আগে যখন ১মাস সময় বাড়ান হল
তখন বলা হল এখন গ্রীষ্মের ছুটি, স্কুল-কলেজ, ভার্সিটি বন্ধ সময় বাড়ালে আরও অনেক
ইউজার পাওয়া যাবে। এভাবে সময় বাড়ালে পড়ে আরও সময় বাড়ানোর কথা আসবেই। তাই
এখানেই শেষ করা উচিৎ।
তানভীর হাসান।
--
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd