প্রিয় সবাই,
সমস্যাটি আমি আমার এক বন্ধুর কম্পিউটারে উবুন্টু নিয়ে কম জানার ফলেই ঘটিয়ে
ফেলেছি।
ব্যাপারটি এই রকম-
প্রথম আমি উবুন্টু ১০.০৪ ইন্সটল করি। প্রায় ১০দিন চালানোর পর বন্ধুটির কেন যেন
মনে হয় আর উবুন্টু চালাবো না। সি ড্রাইভে উইন্ডোজ এক্সপি আছে। আর শেষের একটি
ড্রাইভে আছে উবুন্টু (সেই সাথে আরো একটি ছোট্ট ২জিবির উবুন্টু সিষ্টেম ড্রাইভও
আছে)। এরপর যা হয়েছে জানালা থেকে মাই কম্পিউটারে ডান বাটন ক্লিক করে ম্যানেজ
এরপর ডিক্স ম্যানেজমেন্ট এরপর শেষের দুইটা আননোন ড্রাইভ ফরমেট করি। এটা করতে
গিয়ে মেসেজ আসে পার্টিশন ডিলিট করতে হবে, ওমনি ইয়েস করি কারণ আমি তো শেষের
দুইটি (যে দুইটি শুধুমাত্র উবুন্টুর জন্যই তৈরী করেছিলাম) ভাংতেই চাই। পরে এটা
এনটিএফএস করে নিবো এই আশায়। কিন্তু মুহুর্ত্বেই সব শেষ। কম্পিউটারটির সি এবং ডি
ড্রাইভ ছাড়া আর সব (ই, এফ, জি অক্ষর সমুদ্ধ ড্রাইভ সমূহ) ড্রাইভ বেমালুম গায়েব।
আর কে ধরে। বন্ধুর তো হাউ মাউ কান্না। হবারই কথা, কতো কতো কালেকশন ছিলো, কতো
গুরুত্বপূর্ণ ফাইল! কিন্তু না কিছুই করার থাকলো না।

প্রথমবার আমি ভেবেছিলাম, এটা হয়তো কোথাও ছোট্ট একটি ভুলের জন্য হয়েছিল। কিন্তু
না এরপরও আর একটি কম্পিউটারের ড্রাইভ একই ভাবে খেয়ে ফেললাম। খুবই বিব্রতকর
অবস্থা।

এর কোন সমাধান দিয়ে হেল্প করুন প্লিজ। মনে করুন সি ড্রাইভে উইন্ডোজ এক্সপি আছে
এরপর উবুন্টু দিলাম শেষের ড্রাইভে এরপর যদি মনে হয় উবুন্টু বাদ দিয়ে উইন্ডোজ
সেভেন চালাবো এবং উবুন্টুর ড্রাইভ দুইটি ফরমেট করবো এনটিএফএস/ফ্যাট৩২ তে কিন্তু
কোন ডাটা হারাবে না। এটা করার উপায় কি, প্রসেসিংটা জানতে চাইছি। আসলেই এই দুইটি
অপকর্ম ঘটে যাওয়ার পর খুব ভয়ে আছি। আবার যদি...


সবাই ভালো থাকবেন।


বিণত
আজম মাহমুদ
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] কম... ajom mahmud
    • Re: [Ubun... Sazzad Hossain
      • Re: [... সাজেদুর রহিম জোয়ারদার
        • R... Sazzad Hossain
          • ... Abhi
            • ... Sazzad Hossain
              • ... sagir khan
                • ... ajom mahmud
                • ... Sazzad Hossain
        • R... ajom mahmud
          • ... সাজেদুর রহিম জোয়ারদার

Reply via email to