> > তবে একটা কথা কি, আপনি চুরি করে একটি টাকা কারো মেরে দেওয়া পছন্দ করেন না। বেশ > ভালো কথা। আপনি কারো চুরি সহ্য করতে পারেন না। তবে কেন প্রতিদিন মাইক্রোসফট ও > অন্যান্য কোম্পানীর হাজার হাজার টাকা চুরি করে বা মেরে দিয়ে উইন্ডোজ ও > পাইরেটেড > সফটওয়্যার চালাবেন।
আমি আপনার সাথে পুরোপুরি একমত । পাইরেসী কে না বলুন । > নিতান্ত প্রয়োজনের বশে এটা করতে পারেন যেহেতু আমরা দরিদ্র > দেশের দরিদ্র জনসাধারণ। এই জিনিসটা অনেকেই বুঝতে চায় না যে নিতান্ত প্রয়োজন বলে কিছু থাকতে পারে । আপনাকে ধন্যবাদ । > কিন্তু অন্তত পক্ষে ডুয়েল বুটে জানালার সাথে লিনাক্স > কেউ মাঝে মধ্যে চালানোর জন্য রাখুন। কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় > থাকবে না। হয় হাজার হাজার টাকা গুনে এটা কিনে চালাতে হবে নয়তো লিনাক্স চালাতে > হবে। > পুরোপুরি একমত । তবে সামান্য একটু দ্বিমত আছে । হাজার হাজার টাকা দিয়ে উইন্ডোজ কেনা লাগে না, হাজার হাজার টাকা দিয়ে ম্যাক কেনা যায় । উইন্ডোজ এর সর্বনিম্ন মূল্য ৪০০০ টাকা আর সর্বোচ্চ ১৬ হাজার টাকা । ম্যাক ওস এক্স এর লেটেস্ট টার দাম ২১০০ টাকা । তবে আপনার হার্ডওয়্যার লাগবে ৭৫-৯০ হাজার টাকার । তবে হ্যাকিন্টোশ ব্যবহার করা যায় , তবে সেটা নৈতিক হবে কিনা জানি না, তাই সে পরামর্শ দিব না । আমি বলতে চাইছি জেনুইন সফটওয়্যারের দাম কখনোই হাজার হাজার টাকা না । আমি দেখেছি অনেকে হিসাব দিয়ে দেখান একজন লোকের ৩৫-৫০ হাজার টাকার সফটওয়্যার লাগে । এইসব লোকের ধান্দাবাজিতে ভুলবেন না । সবার সব সফটওয়্যার লাগে না । তাই আপনারো যে পিসির সাথে ৫০,০০০ টাকার সফটওয়্যার লাগবে এমনটি না । এই অংশটুকু ছাড়া আপনার লেখাটিকে বাস্তব ও যুক্তি সঙ্গত মনে হয়েছে । > > আর এখানে হেল্প করার জন্য তো সহৃদয় ব্যক্তিগণ অপেক্ষা করেই আছেন। হ্যাপি > লিনাক্সিং... > > লিনাক্সের কমিউনিটি সাপোর্টের কোন তুলনা নাই । আপনার লেখার জন্য আপনাকে ধন্যবাদ । হ্যাপি লিনাক্সিং । -- ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com** * -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
