আইডিয়া সিম্পল। যদি লিনাক্স/উবুন্টু নিয়ে নতুন কেউ কোন পোস্ট করে কোন জায়গায়,
যেই দেখবে, অরিজিনাল লিংক এখানে এসে পোস্ট করে দিবে। অথবা লেখক নিজেই এখানে
লিখল। অথবা তার ব্লগে লিখল, আরেকটা কপি এখানেও পোস্ট করল।

মুশকিল আসান সাইটে কয়েকজনকে এডিটর বানানো আছে, দরকার হলে আরো কয়েক জনকে বানানোও
যায়। সার্ভার মেইনটেইন করার কোন ঝামেলা নাই, ওয়ার্ডপ্রেস নিজেই করছে। এখন শুধু
দরকার রিসোর্স বাড়ানো।

মুশকিল আসান সাইটটাকে উবুন্টু বাংলাদেশের অফিসিয়াল সাইট হিসেবে ট্রান্সফার করা
হয়েছিল। কিন্তু মাঝখানে সেই অনাকাঙ্খিত সমসস্যার জন্য আবার এখানে ফিরিয়ে আনা
হয়।
--------------------------------------------
Best regards
Tareq Hasan
Blog <http://tareq.wedevs.com> | Twitter <http://twitter.com/tareq_cse>



2011/7/11 Aniruddha Adhikary <[email protected]>

> কথা হচ্ছে আমাদের একত্রে কাজ করতে হবে। সবাই মিলে একটা workflow তৈরী করে
> সবাইকেই অবদান রাখতে হবে। এই ধরেন, তারেক, শাবাব কিংবা শামীম ভাই লিখল, এখন
> বানান চেক করার জন্য একজনকে থাকতে হবে না? আবার সার্ভার ম্যানেজ করার জন্যও তো
> মানুষ লাগবে। কমেন্ট মডারেশনের জন্য মডারেটরেরও দরকার। কারও একার পক্ষে এত কাজ
> করা সম্ভব নয়। আমাদের উচিৎ, সবাই হাতে হাত মিলিয়ে কাজ করা। "দশের লাঠি, একের
> বোঝা"।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to