হুমমমমমম, চিন্তার বিষয়। আমি তাহলে একটু বেশি বেশি গিকি কাজ করে ফেলেছি। রঙ্গসহকারে আমার ভুলগুলো দেখিয়ে দেবার জন্য ধন্যবাদ। কালকেই কাজটা সেরে ফেলবো।
On 13/07/2011, সাজেদুর রহিম জোয়ারদার <[email protected]> wrote: > প্রিয় মায়া'দা > > আপনি ভ্যাজালটা লাগিয়েছেন প্রাইমারী আর সেকেন্ডারী পার্টিশন টেবিল সুত্র না > মেনে। আমি এই লিস্টেই আজম মাহমুদ ভাইয়ের করা মেইলের জবাবে লিখেছিলাম যে কোন > হার্ডডিস্কে পার্টিশন তৈরীর সময় কি ধরনের পার্টিশন করা উচিত বা নিয়ম মানা উচিত। > আপনার ইনবক্সে একটু খুঁজে দেখুন আর মনযোগ সহকারে বারদুয়েক পড়ে নিন। > > ১২ জুলাই, ২০১১ ১১:৪৬ pm এ তে, [email protected] <[email protected]>লিখেছে: > >> বন্ধুর মেশিনে আজ উবুন্টু ১০.০৪ ইনস্টল করে দিলাম। ৮০ জিবি হার্ডডিস্ক নতুন >> করে পার্টিশন করে শুধু উবুন্টু দিয়ে দিয়েছি। > > > এ পর্যন্ত বেবাক ঘটনা সবঠিক আছে। > > >> পার্টিশনগুলো এরকম >> boot= 500 MB >> > > ভ্যাজালের শুরু হয়েছে। এটা আলাদা করে করবার দরকার নাই। একটা 15 GB রুট পার্টিশন > দিলেই হবে। অবশ্যই এটাকে প্রাইমারী পার্টিশন করবেন। > > >> swap= 1GB >> > > এটা 2 GB করে দিন। এটাও প্রাইমারী পার্টিশনই থাকুক। > > home= 18 GB >> > > আকারে যথেষ্ট হয়েছে। এটাই হবে আপনার হার্ডডিস্কে আপনা কর্তৃক নির্দেশিত প্রথম > সেকেন্ডারী/লজিক্যাল পার্টিশন > > আলাদা দুটো পার্টিশন (ফাইল রাখার জন্য) ২৫ GB করে। >> > > চলুক। কোন সমস্যা করবে না। তবে খেয়াল রাখুন এ দুটোও যেনো লজিক্যাল পার্টিশন হয়। > > >> এখন প্রত্যেকটা পার্টিশনের পর 1MB করে unallocated পার্টিশন তৈরি হয়ে গেছে >> (স্ক্রিনশট দেখুন >> >> http://1.bp.blogspot.com/-iWX-t2ezxIQ/ThyHMO5isnI/AAAAAAAABJ0/ik4XyxGKHZE/s1600/80gbpartition.png >> ) >> আমার প্রশ্ন হল এটা কিভাবে হল? এটার সমাধান কি? >> > > খিচুড়ী রান্না করার সাধ থাকলে সেটা বাড়ীতে যে কোন রাইসকুকার কিংবা হাঁড়িতে > বন্দোবস্ত করুন। একান্তই না পারলে শামীম ভাইয়ের ব্লগে যেতে পারেন। > > বলি কি! আপনার হার্ডডিস্কটা দেখতে হার্ড হলেও ওর জানটা তো নাজুক নাকি? অবলা > পেয়েছেন বলে সবরকম টেস্ট কেস (ext বাদে বাদবাকী সবগুলো ফাইল সিস্টেম ফরম্যাট) > কি ওটার ওপর দিয়েই ঝেড়ে দেবেন? > > শুনুন মশাই এই হাড্ডি ব্যাটারও একটা মিনিমাম মান-ইজ্জত আছে। এ বিষয়টার দিকে > খেয়াল রাখুন। একটু দয়াপরঃবশত হয়ে আচার ব্যবহার করুন। > > কাজের কথা হচ্ছে, বিদ্যুৎসরবরাহের ঘাটতি জনিত (ঘন ঘন লোডশেডিং) কোন সমস্যা না > থাকলে (ইউপিএস এর বন্দোবস্ত আর কি! :D ) নিশ্চিত মনে সবগুলো পার্টিশন ext4 > ফাইলসিস্টেম ফরম্যাটেই তৈরী করুন। আর যদি থাকে তো ext3 ফাইল সিস্টেম ফরম্যাটই > যথার্থ হবে। > > আশা করি বিপদমুক্তি ঘটেছে। না ঘটিলে 'বাবা তারকেশ্বর' আপনার অপেক্ষায় এইখানে > (এই মেইলিং লিস্টে) আসন গেড়ে রয়েছি। রেগে মেগে এসে নাহয় দু'ঘড়া জল বাবার মাথায় > ঢেলে যাবেন। > > ধন্যবাদ সবাইকে। > -- > রিং > +8801671411437 > > মহাসচিব > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ > > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>" > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।। > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।। > সদস্য, উবুন্টু > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed> > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
