1. তোশিবার আগের ল্যাপটপগুলো অসাধারণ চলত , কোন এক্সট্রা ড্রাইভারও লাগত না , এখনকারগুলোতে এক্সট্রা ড্রাইভারতো লাগেই সাথে এসিপিআইও সমস্যা করে । 2. ডেল এর পিসিগুলোতে সাধারণত ওয়াই-ফাই ড্রাইভার ইন্সটল ছাড়া কোন সমস্যা নেই ,বেশ কয়েকটা ডেল 14R , 15R এ উবুন্টু দিয়েছি , সেগুলো ভালো চলছে । 3. এইচপি প্রোবুক গুলোতে টাচপ্যাড কিছুটা সমস্যা করে , রাইট ক্লিক করা যায় না - এই সমস্যাটা বাটন আর ট্র্যাকপ্যাড একসাথে থাকা মডেল গুলোতে হয় । অন্যসবকিছু সাধারণত খুব ভালো চলে , কোন এক্সট্রা ড্রাইভার ইন্সটলের দরকার হয় না । 4. এসারে এসিপিআই সংক্রান্ত কিছু ঝামেলা পেয়েছি , সাধারণত ওয়াই-ফাই ইন্সটল করতে হয় । 5. কমপ্যাক ব্যবহার করছি আমি , CQ-61 , এটাতে এসিপিআই সংক্রান্ত প্রকট ঝামেলা আছে । অন্য মডেল গুলোর কথা বলতে পারছি না । 6. আসুস নিয়ে ধারণা নেই , একবারই একজনের ল্যাপটপে ইন্সটল দিয়েছিলাম - ভালোই চলছিল । মোডেল মনে নেই ।
*যেহেতু একই ব্র্যা্ন্ডের হওয়া সত্তেও অনেক মডেল সমস্যা করে তাই মডেলসহ বলতে পারলে সেটা বেটার হবে বলেই আমার মনে হয় ।** * * *-- Every night before sleep I ask myself - Who am I ? Till now the answer is - You are nobody. I wish it would be the same, always. -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
