পরবর্তী প্রজন্মকে টার্গেট করা হয়েছে লেখাতে। আমি চাইবো না আমার সন্তানকে কেউ > নিচু চোখে দেখুন এই কারণে। পাইরেসীর কারণে অসম্মানটা কি অস্বীকার করতে পারবেন? > আমি নিজেও যখন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম নিজের মধ্যে সবসময় চোরের মন > পুলিশ পুলিশ ভাব থাকতো --- বলাই বাহুল্য এটা এদেশে নয়, বিদেশে। >
পাইরেসী নিয়ে আমাদের দেশে বোধহয় মাতামাতিটা একটু বেশীই হয় । আজ পাইরেসী না হলে পেটেন্ট সংক্রান্ত অনেক ঝামেলায় পড়তে হত যেটা শুধু কম্পিউটার সেক্টরেই সীমাবদ্ধ থাকত না, পাট কিংবা ধান চাষের জন্যও হয়ত আমাদের রয়ালটি দিতে হত বা ভবিষ্যতে হবে । তাই বলে পাইরেসীকে সাধুবাদ জানানোর সুযোগ নেই । তবে পাইরেসীকে "চুরি" বলা মূর্খতা হবে । আর এই ধরণের আগ্রাসী ব্যানার ও নিন্দনীয় । আরো দুঃখ জনক হল এই ধরণের আগ্রাসী প্রচারনা শুধু মাত্র গুটি কয়েক লোকের কাছ থেকে দেখা যায় যেটার দায়ভার সমগ্র কমিউনিটির উপর পড়ে । > > 'তাহাদের' 'আমাদের' বলে একটা স্পষ্ট বিভাজন দেখছি। > জ্বী, শাবাব ভাইয়ের প্রশ্ন ছিল আয়োজকদের উদ্দেশ্যে । যেহেতু শাবাব ভাই বা "আমরা" অনেকেই আয়োজক নই তাই এক্ষেত্রে "তাহাদের" "আমাদের" সম্পর্কটা থেকেই যায় । এটাকে আপনি এভাবে নেগেটিভলি কেন নিলেন বুঝতে পারলাম না । তবে এই কন্টেক্সটে বিভাজনটা স্পষ্ট এবং অন্যায় কিছু না বলেই মনে করছি । > > পত্রিকায় যদি ভুল ছাপায় তাহলে জবাবদিহিতা করতে হবে কেন? পত্রিকাওয়ালা যদি না > এসে শুধু প্রেস রিলিজ দেখে ছাপায়, কিন্তু শেষে নিজের নাম দেয় তবে দায়িত্বটা তো > তার। যা হোক, যেহেতু 'তাহাদের' 'আমাদের' টার্মগুলো চলে এসেছে, তাই এ ধরণের > খোঁচাখুচি হওয়াটাও অবাক হচ্ছি না। > জবাবদিহিতার বিষয় এখানে না । রিং ভাই বলেছিলেন সাংবাদিকরা সর্বদাই আপনাদের সাথে ছিলেন । তাই তাদের সংবাদকে বিশ্বাস করে নিতে । এখন আপনি বলছেন পত্রিকাওয়ালারা যদি না এসে প্রেস রিলিজ দেখে ছাপায় তাহলে দায়িত্বটা তাদের । আমি আপনার সাথে পুরোপুরি একমত । তবে আপনি বলতে চাইছেন সাংবাদিকরা আসেন নি, রিং ভাইয়া বললেন তারা আপনাদের সাথেই ছিল । একটু সংশয় ছিল । এধরনের বিশাল আয়োজনে এ ধরনের তথ্য বিভ্রাট পীড়াদায়ক এবং প্রকারান্তরে আয়োজকদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে । > > যা হোক, টিএসসিতে অনেক কর্পোরেট বাধার মধ্যেও অনুষ্ঠান করা গেছে, যা সরাসরি > শিক্ষকের সহযোগীতা ছাড়া সম্ভব ছিল না। আর আমন্ত্রন জানিয়েছিলাম কয়েকশ লোককে; > কাউকে মেইলে, কাউকে মুখে, অনলাইন ফোরামে ইত্যাদি। তবে ব্যানারে কয়েকজনের নাম > লেখাটা চরম একটা ভুল সিদ্ধান্ত ছিল, বিশেষত যখন তাঁদের বেশিরভাগই এটাতে > অনুপস্থিত ছিলেন। মুনির ভাই শেষ পর্যন্ত ফোনে যোগাযোগ রেখেছিলেন কিন্তু আসতে > পারেন নাই। সাইফুল ইসলাম ভাই এসেছিলেন ইফতারের আগ দিয়ে। ডালেম স্যার, যিনি > কিনা > সব ব্যবস্থা করলেন, উনি হয়ে গেলেন অসুস্থ। সাব্বির স্যারের খবর নিতে হবে -- > উনি > আমার খুব কাছের আত্মীয়। > গত তিনটি মেইলে শাবাব ভাই এই তথ্যটুকুই চেয়েছিলেন । জানানোর জন্য ধন্যবাদ । -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
