মুক্ত সফটওয়্যার আন্দোলন একটি সামাজিক আন্দোলন যার উদ্দেশ্য কম্পিউটার ব্যবহারকারীর অধিকার সংরক্ষণ করা। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি করতে, ব্যবহার করতে এবং মানোন্নয়ন করতে উৎসাহ প্রদান করে। আশির দশকের শুরুর দিকে রিচার্ড স্টলম্যান এই দর্শনকে বাস্তবায়নের জন্য গ্নু(GNU) প্রকল্প শুরু করেন। এজন্যেই তাঁকে এই আন্দোলনের প্রবক্তা হিসাবে গণ্য করা হয়। এই আন্দোলন কে তরাণ্বিত করতে ২০০৪ সাল থেকে প্রতি বছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবারে পালন করা হচ্ছে "সফটওয়্যার মুক্তি দিবস"। ২০১১ সালে এই দিনটি হলো ১৭ই সেপ্টেম্বর। আরো বিস্তারিত জানতে ঘুরে আসুন - http://wiki.softwarefreedomday.org থেকে। সারা পৃথিবীতে কারা কারা এই দিনটি উদযাপন করছে তা দেখতে হলে এখানে ঘুরে আসুন http://wiki.softwarefreedomday.org/CategoryTeam2011।
আয়োজনের তারিখ ও সময়: ১৭ই শে সেপ্টেম্বর ২০১১ইং, শনিবার। সকাল ১০টা থেকে শুরু হবে আয়োজন। আয়োজন স্থল: প্রেসিডেন্সী বিশ্ববিদ্যালয়, বনানী ক্যাম্পাস। আয়োজনের বিস্তারিত সূচী (৮ঘন্টা ৩০মিনিটের দিনব্যাপী এ আয়োজন সকলের জন্য উন্মুক্ত): ১। সকাল ১০টায় আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষনা করা হবে এবং সাথে কিছু স্বাগত বক্তব্য দেবেন আয়োজক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। ২। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যার ও লিনাক্স ডিস্ট্রোর ইতিহাস আর চিত্রসহ ডঙ্গল, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রদর্শনী চলবে। ৩। দিনব্যাপী এ আয়োজনে আরো থাকছে ''সফটওয়্যার মুক্তি আন্দোলন'' নিয়ে তথ্যভিত্তিক ভিডিও চিত্র প্রদর্শনী। ৪। এছাড়াও আয়োজনস্থলে থাকবে বিভিন্ন জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রোগুলোর পেনড্রাইভে, পছন্দের মিডিয়াতে এবং সিডি/ডিভিডিতে বিতরনের ব্যবস্থা। বিশেষ আকর্ষন: প্রথমবারের মতন এবার থাকছে ''লিনাক্স ইন্সটলেশন বুথ''। যেখানে আমাদের স্বেচ্ছাসেবকগণ আয়োজনে অংশগ্রহনকারীর পছন্দ অনুসারে তাঁদের ল্যাপটপ কিংবা নেটবুকে লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রো ইন্সটল এবং ইন্সটল পরবর্তী নিত্য প্রয়োজনীয় সেটিংসগুলো করে দেবেন। (অনলাইনে ফর্মপূরনকারীরা অগ্রাধিকার পাবেন।) --- মো: আশিকুর রহমান (আশিকুর_নূর) সহকারী সমন্বয়ক, অান্তর্জালিক প্রকাশনা, “সফটওয়্যার মুক্তি দিবস – ২০১১, বাংলাদেশ” উদযাপন পরিষদ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ ---------------------------------------------------------- Dedicated Linux Forum in Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20> Thank you Md Ashickur Rahman Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh. -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
