শ্রদ্ধেয় নাসিম ভাইয়ের ই-মেইলের পর আমিও কিছু লিখবনা ভেবেছিলাম । এবারের ইভেন্ট
এর বিষয়টাও এড়িয়ে গিয়েছি, মনে প্রশ্ন থাকলেও করিনি, সবার সব প্রশ্নের উত্তর
দেওয়ার মত মানসিকতা থাকেনা  ।

জনাব সাজেদুর সাহেবের ই-মেইলের পর আরেকটা রেপ্লাই লিখতেই হচ্ছে ।


> বহুসময় ধরে অযথা বাক্যবান ব্যয় করতে দেখছি কাউকে কাউকে। কোনরূপ গঠনমূলক
> সমালোচনার বদলে নিজের ব্যক্তিগত মতামত কমিউনিটির উপরে চাপিয়ে দেবার প্রচেষ্টা
> আর যৌক্তিকতা না মেনে চলার প্রচেষ্টা দেখে বেশ লাগছে।


আমার কোন মেইলেই লেখা ছিল না যে তা কমিউনিটির মতামত । কমিউনিটির সবাইকে মূর্খ
ভাবা উচিৎ নয় যে তারা বুঝবে না ইমেইল টি কার ইমেইল একাউন্ট থেকে এসেছে ।


> সাংগঠনিক আলোচনা থেকে
> ব্যক্তিগত খোঁচাখুঁচির দিকে মোড় নেয়ানোর চেষ্টাও রয়েছে বেশ। "বিচার মানি, তবে
> তালগাছ আমারই" এইরূপ কথাবার্তার পরিপ্রেক্ষিতে কিছু লিখবো না বলে মনস্থির করার
> পরেও আর পারা গেলো না।


ব্যক্তিগত খোচাখুচি এই থ্রেডে কে শুরু করেছে একটু আগের ইমেইলগুলো থেকে দেখে নিন
।


>
> আমাদের দেশে বাল্ক অর্ডার করছে কোন সাধারন ব্যবহারকারীরা বলতে পারেন? তবে এইটা
> ঠিক যে শিপইট চালু থাকাকালীন সময়ে মাগনা ডিস্ক ৫-১০-২০-৫০টা অর্ডার করতে কারো
> আপত্তি থাকতো না। আবার ওগুলো পাবার পর বছরভর ড্রয়ারে ফেলে রাখতেও মনে দ্বিধা
> করতো না।
>

কেউ এনেছে তাতো বলিনি, বলেছি কেউ **আনলে** বাল্ক অর্ডারে আনবে খরচ বাচানোর জন্য
। আশা করি আমার বাংলাদেশি বাংলা আপনার বুঝতে অসুবিধা হয়নি ।


>
> আমার ধারনা ছিল এই কমিউনিটিতে সবাই অযথা বেগার খাটে । আমার মত যারা অলস কিংবা
> > অসচেতন তারা অনলাইনে বসে থাকে । আমাদের দেশে আরো অনেক ইভেন্ট হয় । আগেও
> > লিনাক্সের নানা ইভেন্ট হয়েছে । কোনদিন দেখিনি ইভেন্ট আয়োজকরা এভাবে বার বার
> > তাদের পরিশ্রমের কথা জাহির করেছেন । এইভাবে বোধহয় সমবেদনা পাওয়া যায় না ।
> >
>
> এফএসএফ বা ফ্রী সফটওয়্যার ফাউন্ডেশনের সাইট থেকে একটু পড়াশুনা করে আসুন।
> সফটওয়্যার ফ্রীডম আর প্রাইসলেস সফটওয়্যার বিষয়ে একটু জ্ঞান হবে। আর আপনার কাছে
> সমবেদনা চেয়েছে কে, কবে? নিজেকে হুট করে অতটা মহান ভাবার চেষ্টা করবেন না।
>

এসএসএফ সম্পর্কে অন্যরা পড়াশোনা করেনি ভাববেন না । আপনি একাই পড়াশোনা করেন আর
কেউ করেন না এটা ভাবা ভুল হবে ।  আর আমরা কে কত পড়াশোনা করেছি বা জানি সেটা
আমাদের জ্ঞান নিয়ে কেউ হাস্য রসাত্নক কথা বলেন কিনা তা থেকেই বোঝা যায় ।

আপনাদের "বনের মোষ", "বেগার খাটা" কথাগুলো শুনলেই বোঝা যায় আপনারা কি জন্য
বিরক্ত । এছাড়া বিভিন্ন সময়ে ফসবিডির সদস্যদের ইমেইলেও একই কথা উঠে এসেছে যে
আপনারা কষ্ট করে কাজ করেন আর লোকে সেটাকে সাধুবাদ না দিয়ে প্রশ্ন করে । এটাকে
আমি সমবেদনার আকাঙ্খা হিসেবেই দেখি ।

আর মহৎ? আমি নিজেকে অসচেতন বসে থাকা মানুষ ভাবি । আমার গুনমুগ্ধ কোন সহকর্মীও
বোধহয় আমাকে দেবতা দাবি করেনি ?


>
> > আপনার এই কথা শুনে আমার যেটা বলতে ইচ্ছা হচ্ছিল তা হল - "আপনাকে বেগার খাটতে
> > কে বলেছে?" । কিন্তু সেটি বললে আবার দেশ, মাটি, মা অনেক কিছু নিয়ে কথা হবে
> যার
> > সাথে "বনের মোষ তাড়ানো" কথাটার সঙ্গতি থাকবে না । তাই আর এই কথাটি বললাম না
> ।
> >
>
> আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। তবে স্বাধীনতার অর্থটুকু বোঝায় ঘাটতি রয়েই
> গেছে আজো অবদি। আর তাই এইরূপ কথা শোনার জন্য আমরা প্রস্তুত থাকিই। কেননা
> ........ কি না বলে, আর ............. কি না ...?
>
>
সমস্যা হল সবকিছুই আপনারা বোঝেন, অন্যরা কিছুই বুঝে না । শূন্যস্থানগুলোতে আর
অন্যদের বসার সুযোগ কেন দিবেন? ওটাও তো আপনাদেরই পাওনা ।



>
> > আগে আমিও নিজের পয়সায় সেধে সেধে মানুষকে ফ্রি ডিভিডি দিতাম । একটা ডিভিডির
> দাম
> > ১৫টাকা । আমি ভার্সিটিতে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে গেলেও তার চেয়ে বেশী
> খরচ
> > হয় । তবে এখন আর সেধে দেই না । কেউ চাইলে দেই ।
> >
>
> কেন ভাই। আপনি তো পারতেন আপনার আউটসোর্সিং আয়ের খাত থেকে ভর্তুকি দিয়ে
> প্রজেক্টটাকে ম্যাসিভ করতে। কোন সমস্যাই তো হতো না। টাকা আছে, আপনি আছেন, দেশে
> সিডি/ডিভিডি তৈরীর কোম্পানী আছে আর এতজন স্বেচ্ছাসেবী তো রয়েইছেন। তাই না?
>
>
প্রজেক্টটা যে চলছে না সেটা আপনাকে কে বলল? আমিও যে কিছু করছি না সেটাই বা
কিভাবে ভাবলেন?  সবাই তো আর গ্রুপে মেইল করে মাইকিং করে না ওপেন সোর্সের জন্য
সে কি করে বেড়াচ্ছে ।



>
> >  আপনারা টাকার বাইরে কিছু চিন্তা করতে পারছেন না কেন? আগে তো এক সময় ডিভিডি
> > বিনিময় কর্মসূচী ছিল । সেটা উঠে গিয়ে এখন এসেছে সিডি ডিভিডি বিক্রি । এটার
> > সূচনা কোথায় ? বন্টু-মিন্টুর আড্ডায় নাকি আরো আগে?
> >
>
> আগে শিপইট থেকেও মাগনা দিতো, এখন দেয় না। কেন দেয়না জিজ্ঞেস করে দেখুন। উত্তর
> পেয়ে যাবেন।
>

ডিভিডি বিনিময় যে মাগনা না তা তো এর পরের অংশে আপনি নিজেই বুঝতে পেরেছেন ।
খামোখা মাগনার কথা কেন টানলেন?


>
> বন্টু-মিন্টু'র আড্ডার আগে যে সিডি-ডিভিডি বিতরন কর্মসূচী ছিলো সেখানে হয়
> ইউজার
> নিজে সিডি/ডিভিডি নিয়ে আসতো নইলে মূল্য দিতে হতো। হার্ডওয়্যারের মূল্য ছিলো না
> এমনটা কিন্তু কখনোই নয়। বন্টু-মিন্টু'র আড্ডাতে টি-শার্টের স্টলও কিন্তু ছিলো
> এবং সেখানে মূল্যের বিনিময়েই ওগুলো সরবরাহ করা হয়েছিলো। মূল্যবিহীন বা ঢালাও
> বিতরন করা হয়নি।
>

হার্ডওয়্যার এর মূল্যটা ইউজারের দেওয়াই উচিৎ । ইউজার নিশ্চই ৫০টাকা দিয়ে ডিভিডি
কিনত না ।


>
> কোন প্রজেক্টের "ইকোনমিক সাসটেইনিবিলিটি" নিয়ে ব্যবসায় প্রশাসনের ছাত্র হিসেবে
> আপনারই সবচাইতে ভালো জানার কথা। আর নরমাল চায়না ডিভিডি আর সিলভার ডিস্কের
> পার্থক্য নিশ্চয় জানা আছে আপনার?
>

ইকনোমিক সাস্টেইনিবিলিটি নিয়ে কথা বলতে গেলে এই ই-মেইল আর শেষ হবে না । তবে
ইকোনোমিক সাস্টেইনিবিলিটিকে প্রফিটেবিলিটির সাথে গুলিয়ে ফেলবেন না যেন । আর
বিজনেস আর নন-প্রফিট অর্গানাইজেশনের কথাও আশা করি আপনি জানেন ।

 ডিভিডির দামের কথা কিন্তু আমি শুরুতেই "ফেয়ার" বলেছি । কিন্তু সেটা কি আপনারা
পড়েননি নাকি পড়েও না পড়ার ভান করছেন কে জানে ।





>
> টাকার কথা বাদ দিলে আপনাদের অবদান আরো মহৎ হবে । আপনাদের প্রতিষ্ঠানের
> প্রত্যেক
> > বিভাগেই সদস্যরা আছেন । তাদের কাছে এই ডিভিডিগুলোর এক কপি দিয়ে দিন । তারা
> > সবাইকে আইএসও কিংবা ডিভিডিতে কপি করে দিবে । যার লিনাক্স লাগবে তিনি সিডি বা
> > ডিভিডি তার সাধ্যমত কিনে আনবেন সেটাতেই রাইট করে নিয়ে যাবেন । সারা দেশে না
> হোক
> > বিভাগীয় শহরগুলোতে এটা বোধহয় করাই যায় ।
> >
>
> আমি দুঃখিত যে আপনি বারংবার টাকার কথা তুলে কি বোঝাতে চাইছেন। আমি একটা জিনিষ
> পরিষ্কার করে বলে দিতে চাই যে, পারলে এই প্রজেক্টের দ্বায়িত্ব নিজে বা
> দলগতভাবে
> বুঝে নিয়ে এগিয়ে নিয়ে চলুন কিংবা ফালতু বুলি কপচানো থেকে বিরত থাকুন। কেননা
> কাজ
> করাটা কঠিন, সমালোচনা করা খুবই সহজ কাজ।
>

ইনশা আল্লাহ, আমি এই প্রজেক্ট সহ আরো অনেকগুলো নিয়েই নামব । আর দেড়টা বছরের
অপেক্ষায় । ভার্সিটি লাইফ টা শেষ হোক ।



> > তবে সদস্যরা যদি নিজেদের শ্রমের বদলে অর্থ চান তাহলে সমস্যা হতে পারে।
> > সেক্ষেত্রে বানিজ্যিকভাবে সিডি ডিভিডি বিতরন করা ছাড়া উপায় থাকবে না ।
> >
>
>
> এখানে কোন সদস্যই নিজের শ্রমের কোন মূল্যই নিচ্ছেন না এবং অতীতেও নেননি। বরংচ
> শ্রমের সাথে সাথে নিজের আয় থেকে এই স্বেচ্ছাসেবামূলক কাজে ভর্তুকিও দিয়ে
> যাচ্ছেন। ভিত্তিহীন মনগড়া কথা বলতে মনে চাইলে নাটকের স্ক্রীপ্ট লিখতে পারেন,
> কিন্তু অনুগ্রহ করে কমিউনিটিতে বিতর্ক সৃষ্টির প্রয়াস নেবেন না।
>

এটা একটা সাজেশন ছিল । আমি বলিনি কেউ টাকা নিচ্ছেন । আমার বাংলা হয়ত কলকাতার
বাংলার মত পরিশুদ্ধ নয় তবে বোধহয় একেবারে অবোধগম্যও নয় ।



>
> লিনাক্স মিন্টের সবুজাভ রং আর তার কাস্টোমাইজড ডিভিডির কথা শুনলে কিন্তু আমারো
> > সবুজ কাঁচের চশমার কথাই মনে পড়ে যায় । আমি আবার সাহিত্যে অত ভাল না।
> বিজ্ঞানের
> > ছাত্র ছিলাম এইচএসসি পর্যন্ত । এখন ব্যবসায় প্রশাসনের । দুটো বিষয়ই কাঠ
> খোট্টা।
> > এই রসহীনতার কারনে বান্ধবীদের কাছেও অপ্রিয় রয়ে গেলাম।
> >
> তবে আপনার বিগত মেইল থেকে একটা কথা ভাল লেগেছে -- "ঘর পোড়া গরু সিদুরে মেঘ
> দেখে
> > ডরায়"। কে জানে, হয়ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর ঘটনা জানাজানি হওয়ার পর
> > আমাদের অবস্থাও সেরকমই।
> >
>
> এ বিষয়ে আমার একটা
> লেখা<
> https://toshazed.wordpress.com/2011/03/22/%E0%A6%85%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%95/
> >ছিলো।
> সময় করে পড়ে নেবেন। আশাকরি একপাক্ষিক ঢালাও মন্তব্যে নিজেকে পক্ষপাতদুষ্ট
> প্রমানে উদগ্রীব হবেন না।
>

আলোচনা ব্যক্তিগত ব্লগে না হওয়াই ভাল । ওখানে অনেকের অনেক মন্তব্যই প্রকাশ
পায়নি বলে জানা যায় ।

-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com>
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to