আগামী ২১শে অক্টবর রোজ শুক্রবার উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি করতে চাচ্ছি। স্থ্যান হিসাবে *ধানমন্ডি'র রবীন্দ্রসরোবর* অথবা *ঢাবি'র ছবির হাট* এই দুই জায়গা মাথায় আছে। এখন কি করলে আয়োজন টি আরো ভাল হবে তা নিয়ে আপনার চিন্তা অথবা মতামত শেয়ার করুন।
যেহেতু পার্টি করতে চাচ্ছি সেহেতু কিছু টাকা পয়সা খরচ হবে। তাই আগ্রহীদের সবাইকে খরচ শেয়ার করতে হবে। এ নিয়ে আপনাদের মতামত কি? পার্টিতে যা যা থাকবে বলে আমি পরিকল্পনা করেছি-- - একটা কেক - কিছু স্ন্যাক্স - পানীয় - উবুন্টু ১১.১০ এর ডিস্ক, রাইট করা। - ব্যানার কেক আমাকে আগেই অর্ডার দিতে হবে, তাই আমার সাথে যদি কেউ এর খরচ শেয়ার করতে চান তাহলে আমার জন্য উপকার হবে। ব্যানার নিয়ে আপনাদের মতামত বা ডিজাইন শেয়ার করতে পারেন। আমি এ ব্যাপারে উবুন্টু বিডি টিমের সার্বিক সহযোগীতা, সহায়তা ও অংশগ্রহন কামনা করছি। আপনার মতামত এবং নিবন্ধনের জন্য এখানে <http://tinyurl.com/urpbd1110> ক্লিকান। ---------------------------------------------------------- Dedicated Linux Forum in Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20> Thank you Md Ashickur Rahman Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh. -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
