অনেক ধন্যবাদ আদনান ভাই। তার মানে দাঁড়াচ্ছে উবুন্টুতে থাকতে চাইলে আমাকেই মডেম বদলাতে হবে। :(
তার চাইতে মিনহাজুল হক শাওন ভাই ও অনিরুদ্ধ দা কে অনুরোধ জানাবো উবুন্টু ১২.০৪-এর জন্য ড্রাইভার বানাতে। এতোটা যখন করতে পেরেছেন, নিশ্চয়ই আরেকটু কাজ করতেই পারবেন। ধন্যবাদ। গৌতম On 11/6/11, M. Adnan Quaium <[email protected]> wrote: > প্রথমেই বলে নিই - আমি কখনোই কোন পোর্টেবল মডেম ব্যবহার করিনি। তাই সিটিসেল, > গ্রামীন, বাংলালায়ন বা কিউবি - কোনটারই ব্যবহার করার কোন অভিজ্ঞতা আমার নেই! > > আমি গতবছরের শেষ দিকে একবার কয়েকজন উবুন্টু ডেভেলপারদের সাথে কথা বলেছিলাম। > বিষয় ছিল সিটিসেলের জুম বা জুম-আল্ট্রা'র সাপোর্ট নিয়ে। তাদের সাথে কথা বলে যা > বুঝেছিলাম যে, সেইসময় সিটিসেল নন-স্ট্যান্ডার্ড মডেম ব্যবহার করত। যদি > স্ট্যান্ডার্ড কোন মডেম হত তাহলে ডেভেলপাররা সেটা অবশ্যই উবুন্টুতে ঢুকিয়ে > দিত, কিন্তু নন-স্ট্যান্ডার্ড মডেম বলে তাদের সেসময় কোন আগ্রহ ছিলনা। অবশ্য > আমিও পরে সেটা নিয়ে তাদের সাথে আর কথা বলিনি। (পরে অবশ্য ওরা সিটিসেলের > সাপোর্ট দিয়েছিল কী না আমার জানা নেই) > > বাংলালায়ন বা কিউবিও সম্ভবত ননস্ট্যান্ডার্ড মডেম ব্যবহার করে। যদি তাই-ই হয় > তবে সেক্ষেত্রে মনে হয়না উবুন্টু ডেবেলপারদের সাপোর্ট পাওয়া যাবে। কারণ > বাংলালায়ন বা কিউবি একেকবার একেক কোম্পানির ডিভাইস আনবে, আর প্রতিবারই তাদের > কোড পাল্টাতে হবে - এমন ঝামেলায় কেউ-ই যাবেনা। তাছাড়া বাংলালায়ন বা কিউবি'র > মডেম কানেকশনে সম্ভবত মোট ইউসেজ ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন এক জায়গায় দেখায়, > অর্থাৎ সবকিছু মনিটর করার জন্য একটা সফটওয়্যার আছে এবং সফটওয়্যারটি ওদের > হোমব্র্যুড যেটা উবুন্টুতে ডেভেলপাররা তৈরি করে দেবেনা। তাই উবুন্টুতে মডেম > ব্যবহার করলেও ঐ সফটওয়্যারটি পাওয়া যাবেনা। বরং বাংলালায়ন ও কিউবি'র > হোমরাচোমড়াদের সাথে যদি কারও পরিচয় থেকে থাকে সেক্ষেত্রে তাদেরকে প্রাভিবত করে > উবুন্টুর জন্য ড্রাইভার লিখিয়ে নেয়া যেতে পারে। > > এখন বাংলালায়ন বা কিউবি'র হোমরাচোমড়াদের সাথে পরিচয় আছে এমন কেউ কি আছেন? > > > > > > 2011/11/5 Goutam Roy <[email protected]> > >> আমার মতো অনেকেই বাংলালায়ন/কিউবি মডেম ব্যবহার করার কারণে নেট ব্যবহারের >> সময় উবুন্টু ব্যবহার করতে পারি না। যদিও কিছুদিন আগে শাওন ভাই ও অনিরুদ্ধ >> দা এর একটি সমাধান বের করেছেন, কিন্তু সেটি দিয়ে আমার কাজ হয় নি। আমি >> বর্তমানে উবুন্টু ১০.০৪ ব্যবহার করছি এবং ইচ্ছে আছে ১২.০৪ আসার পর সেটি >> ব্যবহার করার। এখন যদি ১২.০৪ ভার্সনে বাংলালায়ন মডেম ব্যবহার করে নেট >> ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে এ জন্য কি আগেভাগেই উবুন্টু কর্তৃপক্ষকে এই >> বিষয়টি জানিয়ে রাখার প্রয়োজন আছে? আপনাদের পরামর্শ ও মতামত দরকার। >> >> গৌতম >> -- >> Ubuntu Bangladesh >> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd > > > > > -- > M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
