দু:খিত স্লিপ অব কীবোর্ড। @সগীর খান
উইনডোজের মত করে ভাবলে হবে না। লিনাক্সে সব কিছুই / (root) এর অধীনে থাকে। কোন একটি লজিকাল পার্টিশনকে আসলে / (root) এর অধীনে মাউন্ট করে দিতে হবে। অথবা লিনাক্স স্টার্ট হবার পরে মাউন্ট করতে হবে। NTFS পার্টিশন গুলো আসলে /media/<mountpoint-id> এভাবে করে মাউন্ট হয়। মাউন্ট করা মানে হলো কোন একটি পার্টিশন অথবা ড্রাইভ অথবা ডিভাইস কে / (root) এর অধীনে কোন একটি নাম দিয়ে সেটি ব্যবহার উপযোগী করা। মাউন্ট কী জিনিস বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন - http://www.tuxfiles.org/linuxhelp/mounting.html * Arafat Rahman* http://arafatbd.net -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
