আচ্ছা, সমস্যাটা বোধহয় এতক্ষণে ঠিকমত বুঝতে পারলাম। এই সমস্যাটা আমার একবার
হয়েছিল। তখন নেট ঘেঁটে যেভাবে সমাধান করেছিলাম সেটা বাংলায় বললে:

১. /var/lib/apt ডিরেক্টরিতে lists নাম একটা ডিরেক্টরি থাকে। সেটাকে
lists.backup নামে রিনেম করতে হবে।
২. তারপর সেখানে নতুন করে lists নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তারপর তৈরি
করা lists ফোল্ডারের মধ্যে partial নামে আরেকটা ফোল্ডার তৈরি করতে হবে।
৩. এরপর apt-get update রান করতে হবে।

কমান্ডে বললে:
1. cd /var/lib/apt
2. sudo mv lists lists.backup
3. sudo mkdir -p lists/partial
4. sudo apt-get update

একলাইনে বললে:
1. cd /var/lib/apt && sudo mv lists lists.backup && mkdir -p lists/partial
&& apt-get update

---
Shabab Mustafa
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to