প্রিয় সবাই,

উবুন্টু বাংলাদেশ সামনের ১১ই মে (শুক্রবার) উবুন্টু ১২.০৪ [প্রিসাইজ
প্যাঙ্গলিন] রিলিজ পার্টি করতে যাচ্ছে। এটাকে শুধু পার্টি হিসেবেই দেখা হবে।
জ্ঞানের কচকচানি কিংবা গিকদের বকবকানি শুনে কান ঝালাপালা হবার সব সম্ভাবনাকে
নস্যাৎ করে আমরা শুধুই পার্টি করব সেদিন। এটা হবে আমাদের মিলন মেলা।

উবুন্টু বাংলাদেশের এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিছু তথ্য দরকার।
যেমন আনুমানিক কত জন আসবেন, কেউ আইসো নিতে চান কিনা, ইত্যাদি। তথ্য সংগ্রহের
জন্য একটা ফর্ম বানানো হয়েছে। পার্টিতে অংশগ্রহনে ইচ্ছুক ব্যক্তিদের নিচের
লিংকে গিয়ে ফর্মটি সঠিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
https://docs.google.com/spreadsheet/viewform?formkey=dEVCWmlVa1Y2M1pNSU11akQ1dDJGelE6MQ#gid=0

পার্টি সম্পর্কে এখনো পর্যন্ত যে ব্যপারগুলো ঠিক হয়েছে,
- পার্টি'র সময়: ১১ই মে শুক্রবার বিকেল চারটা
- পার্টির স্থান: শর্মা প্যালেস, ২৭ নম্বর রোড, ধানমন্ডি। (রাপাপ্লাজার পাশে
যে এইচএসবিসি ব্যাংকটা আছে তার উল্টোপাশে)
- পার্টিতে যোগদানের ফি: জনপ্রতি ২০০৳ (অতিথিদের জন্যও একই কথা প্রযোজ্য)

সবাইকে ধন্যবাদ।

-- 
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to