অনিরুদ্ধের মেইল পড়লাম। তার মত কিশোরের একাগ্রতা দেখে বেশ ভাল লাগছে।
লিফো বন্ধ হয়ে যাবার পর লিনাক্সদেশ চালু হয় ঠিক কিন্তু ঐ যে গুরুদের
পদচারণা না পড়ায় ঠিক জমে ওঠেনি। আশিকুর নূর ভাইয়ের কথায় আমি যোগ
দিয়েছিলাম ঠিকই কিন্তু আপ্র, প্রজন্মে থাকা লিনাক্সগুরুদের না দেখে হতাশ
হয়েছিলাম। নূর ভাইকে প্রায়ই এটা বলি। আমি হালকা জানতাম বিষয়টা, এখন আরো
ভাল করে জানলাম।

লিফোর প্রশাসক, অনিরুদ্ধসহ সবার প্রতি অনুরোধ অতীতের তিক্ততা ভুলে নতুন
একটা ফোরাম খুলে দেখতে দোষ কি ? লিফো আর লিনাক্সদেশ মার্জ হলে ভাল হয়,
উপকার হয় লিনাক্স নামের সাগরে হাবুডুবু খেতে থাকা মানুষগুলোর।

আর কোন কথা নয়, এবার সময় সামনে এগিয়ে চলার।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to