আমি হোস্টলেসের ব্যাপারটা কেন চাইছি তা বলছি। আমি বর্তমানে ZTE AX226 মডেমটা চালাচ্ছি, আইডি চেঞ্জ করেই যথারীতি। আমার বাসায় আমার ছোটভাইও এটা চালাচ্ছে উবুন্টু 12.04 এ। সমস্যা যেটি হচ্ছে সেটি হলো- মডেমটি পেতে বেশ কসরত করতে হয় মাঝে মাঝে, যেমন- ধরুন আমি মডেম নেট ডিসকানেক্ট করে পিসি অফ করলাম, এরপর পিসি অন করে দেখা গেলো মডেম পায়নি! মানে ইউএসবি হিসাবে পেয়েছে, ওয়াইম্যাক্স মডেম হিসাবে নয়। এরপর মডেম খুলে আবার লাগাতে হয় এবং সাথে সাথে কার্নেল প্যানিক! এরপর পাওয়ার বাটন চেপে আবার পিসি রিবুট করতে হয়। এর একটি টেম্পরারি সমাধান পেয়েছি, মডেম শুধু নেট থেকে ডিসকানেক্ট করলেই হবেনা, সাথে নাকি আবার- sudo wimaxc -i shutdown এই কমান্ড প্রয়োগ করে মডেম শাটডাউন করে দিতে হবে, এরপর পিসি রিবুট/শাটডাউনের পরও মডেম পাবে (বুঝুন অবস্থা!) এই পদ্ধতিও মাঝে মাঝে কাজ করেনা, তখন 2-3 বার পিসি রিবুট করে মডেম খুলে-লাগিয়ে কাহিনী করে মডেম পাওয়াতে হয়, এই ঝামেলা উবুন্টু 12.04 ইন্সটলের পর থেকেই মূলত ফেস করছি। এই ফাঁকে কার্নেল আপগ্রেড করে ভার্সন 3.4.0 (mainline) এ উন্নীত হয়েছি, এর ফলে সমস্যাটা আগের চেয়ে কিছুটা কমেছে বটে, কিন্তু পুরোটা দূর করা সম্ভব হয়নি। আমি নেহায়েত উবুন্টু ব্যবহারে অভ্যস্ত বলেই হয়তো এটা মেনে নিয়ে কাজ করছি, কিন্তু আমার ছোটভাই বা নতুন অনেকে এটা মানবেনা (অলরেডি আবার উইন্ডোজ ইন্সটল দিয়ে দেওয়ার জন্য পীড়াপীড়ি শুরু করে দিয়েছে সে)। ফলে ভাবলাম হোস্টলেস করলে যেহেতু ল্যান হিসাবে পাবে বলেছেন, সেহেতু এরকম কাহিনী করা থেকে অন্তত রেহাই পাওয়া যাবে।
> From: [email protected] > Date: Thu, 31 May 2012 23:40:52 +0600 > To: [email protected] > Subject: Re: [Ubuntu-BD] আসুন লিনাক্সে কিউবি শাটল মডেম চালাই :-) > > এই থ্রেডের সবগুলো মেইল মনযোগ সহ পড়লাম। আমার কাছে কিছু তথ্য আছে। সবার সাথে > শেয়ার করতে চাই। > > 1. কিউবির এক লটের কিছু মডেম ত্রুটিপূর্ণ হওয়ায় ওদের সাপ্লায়ারের কাছ থেকে > ওরা হোস্টলেস সফটওয়ারের মাধ্যমে মডেমগুলো ফিক্স করে নেয়। ওই সময়ে কিউবির > ইন্সটলেশন টিমের লোকজন সফটওয়্যারটির একটি কপি পায়। তারপর থেকে কিছু মডেম এভাবে > হোস্টলেস করে কার্সটমারদের সাপোর্ট দেয়। কিন্তু সম্প্রতি এই হোস্টলেস মডেমগুলো > সমস্যা দেখা দেয়। রিকভারি করতে গিয়ে সাপোর্ট ইঞ্জিনিয়াররা হিমশিম খাচ্ছিলো। > রিকভারি করতে না পেরে মডেম ডেড ঘোষণা করতে হয়েছে। সুতরাং ইন্সটলেশন টিম থেকে > এই হোস্টলেস সার্ভিস যেন না করা হয় এ ব্যাপারে সব সাপোর্ট ইঞ্জিনিয়ারদের বলে > দেয়া হয়েছে। কোন কোন সাপোর্ট ইঞ্জিনিয়ার হয়তো বিষয়টি এখনও জানে না। > 2. কিউবির ইঞ্জিনিয়ারদের ধারণা লিনাক্সে মডেম সাপোর্ট দেবার কাজ লিনাক্স > কোম্পানির বা কমিউনিটির এখানে কিউবির কিছু করার নাই। তাই ওরা এ ব্যাপারে > অগ্রসর হচ্ছে না। টপ ম্যানেজমেন্টেরও মনে হয় তাই ধারনা। > > উল্লেখ্য, আমার এই তথ্যগুলোর সুত্র কিউবির একজন সিনিয়র সাপোর্ট ইঞ্জিনিয়ার। > > Best regards, > * > Arafat Rahman* > Web Application Developer > http://arafatbd.net > -- > Ubuntu Bangladesh > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd -- Ubuntu Bangladesh https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
