প্রিয় সবাই,

লঞ্চারের আইকন ছোটো করার জন্য ও মাউন্ডেট ড্রাইভগুলো দেখানো বন্ধ
করতে কম্পিজের উবুন্টু ইউনিটি প্লাগইন এনাবল করেছি, কিন্তু তা কাজ করছে
না। কম্পিজের অন্য কোনো ইফেক্টই কাজ করছে না মনে হচ্ছে।

আপডেট করতে পারছি না উবুন্টু। কিছুদিন আগে ওয়েবসাইট ব্রাউজ সংক্রান্ত
সমস্যার কারণে গুগলের পাবলিক ডিএনএস ট্রাই দিয়েছিলাম। তারপর পরে কাজ না
হওয়ায় আগে সেটিংসে ফেরতও নিয়েছিলাম বলে আমার মনে হয়। কিন্তু আপডেট করতে
গেলেই এই মেসেজ পাই:

0% [Connecting to 8.8.8.8 (8.8.8.8)]

ব্যস, আর আপডেট নাই।

বড়ই বিপদে আছি।

তানভির
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to