অনেক অনেক অভিনন্দন..খবরটা শুনেই অনেক ভালো লেগেছে..

2012/4/27 mak <[email protected]>

>
>
> 2012/4/27 Shabab Mustafa <[email protected]>
>
>> সুধী,
>>
>> আপনাদের মধ্যে কেউ কেউ ইতিমধ্যেই অবগত আছেন যে গত ৩০ মার্চ, ২০১২
>> উইকিমিডিয়া ফাউন্ডশেন বোর্ডে তহবিল সংগ্রহ এবং বিতরণ কার্যক্রম সম্পর্কিত
>> কিছু সিন্ধান্ত[১] গৃহীত হয়। সেই মোতাবেক উইকিমিডিয়া ফাউন্ডেশনের তহবিল
>> বন্টনের জন্য একটি আলাদা কমিটি (Funds Dissemination Committee)[২] গঠন
>> এবং এই কমিটির কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য পরামর্শকদের একটি দল
>> (Funds Dissemination Committee Advisory Group)[৩] গঠনের সিদ্ধান্ত নেয়া
>> হয়।
>>
>> এই পরামর্শক দলের প্রস্তাবিত কাঠামো ছিল:[৪]
>>
>>    * ২/৩ জন উইকিমিডিয়ান/পিডিয়ান যারা বর্তমানে কোন চ্যাপ্টারের সাথে যুক্ত
>> নয়,
>>    * এটা বড় চ্যাপ্টারের বোর্ড সদস্য (২.৫ লাখ বা এর বেশি ডলার বাজেট),
>>    * একটা ছোট চ্যাপ্টারের বোর্ড সদস্য,
>>    * বড় একটা চ্যাপ্টারের সিনিয়ির নির্বাহী ,
>>    * উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্যাস্টি বোর্ড এর ২ জন সদস্য,
>>    * ফাউন্ডেশনের ২ জন স্টাফ এবং
>>    * বাইরের ২ জন বিশেষজ্ঞ যাদের উইকিমিডিয়া মুভমেন্ট এর সাথে কোন
>> সম্পৃক্ততা নেই কিন্ত ফান্ড বন্টনের ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা রয়েছে ।
>>
>> এই পরামর্শক দলের মনোনীত হয়েছেন আমাদের উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের
>> কোষাধ্যক্ষ আলী হায়দার খান[৫] (যিনি তন্ময় খান নামেও পরিচিত)।
>
>
> সকল বাংলাদেশী উইকিপিডিয়ান, উইকিমিডিয়া বাংলাদেশ এবং সংশ্লিষ্ট সকলের জন্য
> এটি একটি গৌরবের বিষয়।
>
>
>>  ব্যক্তিগত
>> জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রসাশন (অর্থায়ন)-এ স্নাতক
>> সম্পন্ন করেছেন এবং বর্তমানে বাংলাদেশের একটি প্রখ্যাত আর্থিক
>> প্রতিষ্ঠানে Credit analyst & Loan appraiser হিসেবে কর্মরত রয়েছেন।[৬]
>>
>
> দৃঢ়ভাবে আশা করি, তিনি তার প্রাতিষ্ঠানিক পেশাগত দক্ষতা প্রয়োগ করে, উল্লেখিত
> পদের দায়িত্ব এবং অর্পিত কর্ম সম্পাদনে সফল হবেন।
>
>
>
>>
>> এই পরামর্শক দলে মনোনীত হওয়ায় তন্ময় ভাইকে আন্তরিক অভিনন্দন।
>
>
> আলী হায়দার খান কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সাফল্য কামনা করছি।
>
>
> শুভেচ্ছান্তে
> মাহে আলম খান
>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>


-- 
Best Regards,
*Nurunnaby* *Chowdhury* *Hasive*
*User: nhasive*
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to