জরিপে কি শুধুই পাঠকের মনোভাব জানা হবে নাকি পাঠক কীভাবে বা কোন প্রক্রিয়ায়
উইকিতে অংশগ্রহণ করতে আগ্রহী সেরকম প্রশ্ন থাকবে? আমার মতামত হচ্ছে- প্রথমটির
সাথে দ্বিতীয় অপশনটিও রাখা উচিত।
গৌতম

2012/7/2 Tanvir Rahman <[email protected]>

> প্রিয় সবাই,
>
> নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পের প্রথম অংশ হিসেবে গত
> মাসে আমরা বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিয়ে বিভিন্ন সমস্যা
> চিহ্নিতকরণ ও সেগুলোর সম্ভাব্য কার্যকরী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে
> যে বিশদ আলোচনা করেছি তার সারাংশ নিয়ে একটি রিপোর্ট মেটা-উইকিতে
> প্রকাশিত হয়েছে। [১] গত মাসের ২১ তারিখে প্রকাশিত হওয়া এই রিপোর্টে
> বাংলা উইকিপিডিয়ার অনেক দিকই ফুটে উঠেছে। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার
> অবদানকারীদের বিভিন্ন প্রেক্ষাপট এতে পরিস্কার হয় ও এই প্রোগ্রামের
> আওতায় কি ধরনের কাজ গুলো করা যেতে পারে তার একটি আউটলাইন সম্পর্কেও একটি
> ধারণা পাওয়া যায়।
>
> এখন দ্বিতীয়ধাপে বাংলা উইকিপিডিয়ার পাঠকদের মনোভাবে কি, তা জানার জন্য
> একটি পাঠক জরিপ চালানোর ব্যাপারে আমি চিন্তা করছি। এ জরিপের উদ্দেশ্য
> হচ্ছে বাংলা উইকিপিডিয়াকে আমাদের পাঠকরা কোন চোখে দেখছেন, বা তাঁদের
> প্রত্যাশাটাই বা কি। আমার মনে হয় এ জরিপের মাধ্যমে আমরা দুপক্ষের মতামতই
> জানতে পারবো, এবং তা আমাদের পরবর্তী কাজের ক্ষেত্রে একটি ভালো
> প্ল্যাটফর্ম তৈরি করতে সাহায্য করবে। উল্লেখ্য জরিপটি সবার জন্য উন্মুক্ত
> থাকবে, অর্থাৎ বাংলা উইকিপিডিয়ায় লগ-ইন করা অবস্থায় থাকা সক্রিয়
> ব্যবহারকারী থেকে সাধারণ পাঠক — সবাই এতে অংশ নিতে পারবেন।
>
> সবাইকে ধন্যবাদ। আমাদের সবার অংশগ্রহণ ও প্রচেষ্টায় বাংলা উইকিপিডিয়া
> এগিয়ে যাক।
>
> তানভির
>
> [১]
> http://meta.wikimedia.org/wiki/Small_Wiki_Editor_Engagement_Project/Report/Monthly_%28May-June_2012%29
>
> --
> Tanvir Rahman
> Community Fellow
> Wikimedia Foundation, Inc.
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to