ফেসবুকেও শেয়ার করলাম। গৌতম On 7/9/12, Tanvir Rahman <[email protected]> wrote: > প্রিয় সবাই, > > গত কয়েকদিন যাঁরা বাংলা উইকিপিডিয়া [১] পরিদর্শন করেছেন তাঁরা হয়তো > ইতিমধ্যেই জানেন যে, আমরা প্রথমবারের মতো বাংলা উইকিপিডিয়ার পাঠক ও > অবদানকারীদের নিয়ে একটি জরিপ পরিচালনা করছি। উইকিমিডিয়া ফাউন্ডেশনের > ফেলোশিপ প্রোগ্রামের আওতায় পরিচালিত "বাংলা উইকিপিডিয়া পাঠক জরিপ ২০১২" > নামের এই জরিপটি বর্তমানে চালু রয়েছে এবং আপনার বাংলা উইকিপিডিয়া > পরিদর্শন করলেই বিষয়টি উল্লেখ করে একটি ব্যানার দেখতে পাবেন যেখানে ক্লিক > করার মাধ্যমে আপনার জরিপে অংশ নিতে পারেন। এছাড়াও যদি কেউ সরাসরি লিংকে > ক্লিক করে জরিপে অংশ নিতে চান সেজন্য তাঁরা নিচের লিংকটি ব্যবহার করতে > পারেন। > > https://wikimedia.qualtrics.com/SE/?SID=SV_9uz7ajUZHzqMhE0 > > জরিপের প্রাথমিক ভাষা ইংরেজি করা হয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করছি। আসলে > এটি জরিপের সফটওয়্যারটি একটি সীমাবদ্ধতা, কিন্তু আপনার ইচ্ছা করলে বাংলায় > জরিপে অংশ নিতে পারবেন ও টেক্সট বক্সে লিখতেও পারবেন। সেজন্য আপনাদের > জরিপের পাতায় থাকা উইকিপিডিয়ার লোগোর নিচ থেকে ভাষা নির্বাচনের অপশন > থেকে বাংলা নির্বাচন করতে হবে। > > জরিপটি মূল উদ্দেশ্য বাংলা উইকিপিডিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে বিভিন্ন > তথ্য জানা, পাঠকরা বাংলা উইকিপিডিয়া নিয়ে কি ভাবছেন তা জানা, যাঁরা বাংলা > উইকিপিডিয়ায় সম্পাদনায় আগ্রহী তাঁরা উইকিপিডিয়া থেকে কি ধরনের সাহায্য > আশা করেন এবং সম্পাদনা করার ক্ষেত্রে তাঁরা কি ধরনের জটিলতা বা সমস্যা > আশা করেন তাও জানা। > > এই জরিপটির ফলাফল বাংলা উইকিপিডিয়ায় সম্পাদকের সংখ্যা আরও বেশি বাড়ানোর > ক্ষেত্রে কি কি করা উচিত সে ব্যাপারে পরিস্কার ধারণা দিতে সহায়ক হবে যা > আমাদের বর্তমান নতুন ব্যবহারকারী তৈরি ও কর্মকাণ্ডবৃদ্ধি প্রকল্পে সফলতায় > অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। তাই সকলের কাছে > অনুরোধ মাত্র কয়েক মিনিট সময় নিয়ে এই জরিপটিতে অংশগ্রহণ করার মাধ্যমে > আমাদের সকলের প্রিয় বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন। > > আর জরিপসহ এই প্রোগ্রামের যে-কোনো ধরনের প্রশ্ন বা মতামত প্রদানে > যে-কোনো সময় আমাকে ই-মেইল করার ব্যাপারে সবাইকে স্বাগতম জানাই। আমাদের > সকলের প্রচেষ্টায় এগিয়ে যাক প্রিয় বাংলা উইকিপিডিয়া। > > ধন্যবাদান্তে, > তানভির > > [১] http://bn.wikipedia.org > [২] http://bit.ly/NbeB3o > > -- > Tanvir Rahman > Community Fellow > Wikimedia Foundation, Inc. > _______________________________________________ > Wikimedia-BD mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd >
-- Goutam Roy Research Coordinator Research, Evaluation and Dissemination Plan Bangladesh Bangladesh Country Office House 14, Road 35 Gulshan 2, Dhaka 1212 Bangladesh T + 88-02-9861599, 9860167 M+ 88-01612018951, 01712018951 [email protected] www.plan-international.org _______________________________________________ Wikimedia-BD mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
