প্রিয় সবাই,

বাংলা উইকিপিডিয়ার প্রথম পাঠক জরিপটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। দুই
সপ্তাহব্যাপী এই জরিপে অংশগ্রহণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও
কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর্তমানে এই জরিপের সার্বিক প্রতিবেদন তৈরির কাজ
চলছে, কাজ শেষে যথাসম্ভব শীঘ্রই এই জরিপের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ
করা হবে। এছাড়াও আমাদের যে সকল পাঠক জরিপের শেষ অংশে ই-মেইলে এই জরিপের
প্রতিবেদন পেতে আশা প্রকাশ করেছেন, তাঁদেরকে প্রতিবেদনের বার্তা ই-মেইলেও
পাঠানো হবে।

আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা।
আমাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া এগিয়ে যাক।

তানভির

-- 
Tanvir Rahman
Community Fellow
Wikimedia Foundation, Inc.
_______________________________________________
Wikimedia-BD mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd

Reply via email to